৪/১২. অধ্যায়ঃ

যে ব্যক্তি দুই ইটের উপর বসে মলমূত্র ত্যাগ করল।

শৌচাগার বিধান: দুই ইটের উপর বসার হাদিসের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৪৫

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ، فَلاَ تَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ بَيْتَ الْمَقْدِسِ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَقَدِ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلاً بَيْتَ الْمَقْدِسِ لِحَاجَتِهِ‏.‏ وَقَالَ لَعَلَّكَ مِنَ الَّذِينَ يُصَلُّونَ عَلَى أَوْرَاكِهِمْ، فَقُلْتُ لاَ أَدْرِي وَاللَّهِ‏.‏ قَالَ مَالِكٌ يَعْنِي الَّذِي يُصَلِّي وَلاَ يَرْتَفِعُ عَنِ الأَرْضِ، يَسْجُدُ وَهُوَ لاَصِقٌ بِالأَرْضِ‏.‏

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

লোকে বলে পেশাব পায়খানা করার সময় কিবলার দিকে এবং বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে বসবে না। আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন, আমি একদা আমাদের ঘরের ছাদে উঠলাম। অতঃপর রসূলুল্লাহ (ﷺ)-কে দেখলাম বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে দু’টি ইটের উপর স্বীয় প্রয়োজনে বসেছেন। তিনি [ওয়াসি (রহঃ)-কে] বললেন, তুমি বোধ হয় তাদের মধ্যে শামিল, যারা পাছায় ভর দিয়ে সালাত আদায় করে। আমি বললাম, আল্লাহর কসম! আমি জানি না। মালিক (রহঃ) বলেন, (এর অর্থ হলো) যারা সালাত আদায় করে এবং মাটি থেকে পাছা না উঠিয়ে সিজদা দেয়।

(১৪৮,১৪৯,৩১০২ ; মুসলিম ২/১৭, হাঃ ২৬৬, আহমাদ ৪৮১২, ৪৯৯১) (আধুনিক প্রকাশনীঃ ১৪২ হাদীসের শেষাংশ নেই, ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৭)

সহীহ বুখারী হাদিস ১৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু উমর রাঃ একটি দেখা ঘটনা বর্ণনা করেছেন। কিছু মানুষ বলত, পেশাব-পায়খানার সময় কিবলা ও বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে বসা যাবে না। ইবনু উমর রাঃ বলেন, তিনি একদিন ঘরের ছাদে উঠে রসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে দেখেছেন, তিনি দুই ইটের উপর বসে বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজন সারছেন। একই বর্ণনায় সালাতে পাছার উপর ভর দিয়ে সিজদা করার প্রসঙ্গও এসেছে, যার অর্থ মালিক রহঃ ব্যাখ্যা করেছেন। এই হাদিসে মূল বিষয় হলো, ইবনু উমর রাঃ নিজের দেখা ঘটনা দিয়ে একটি বাস্তব অবস্থা তুলে ধরেছেন। তাই শৌচাগারের বিধান বুঝতে হাদিসের শব্দ ও অবস্থার পার্থক্য খেয়াল করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিস বোঝার সময় বর্ণিত বাস্তব অবস্থার দিকে খেয়াল রাখা দরকার।
  • সাহাবিগণ নিজেদের দেখা ঘটনা সততার সঙ্গে বর্ণনা করেছেন।
  • ইবাদত ও দৈনন্দিন আদব—দুই ক্ষেত্রেই নবী صلى الله عليه وسلم-এর আমল শেখার বিষয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন