২৪/৩২. অধ্যায়ঃ
যাকাত ও সদকা দানের পরিমাণ কত হবে এবং যে ব্যক্তি বকরী সদকা করে।
সদকা যথাস্থানে পৌঁছালে: হাদিয়া ও খাবারের শিক্ষা
সহিহ বুখারী : ১৪৪৬
সহিহ বুখারীহাদিস নম্বর ১৪৪৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ بُعِثَ إِلَى نُسَيْبَةَ الأَنْصَارِيَّةِ بِشَاةٍ فَأَرْسَلَتْ إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ مِنْهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عِنْدَكُمْ شَىْءٌ ". فَقُلْتُ لاَ إِلاَّ مَا أَرْسَلَتْ بِهِ نُسَيْبَةُ مِنْ تِلْكَ الشَّاةِ فَقَالَ " هَاتِ فَقَدْ بَلَغَتْ مَحِلَّهَا ".
উম্মু আতিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
নুসাইবা নাম্নী আনসারী মহিলার জন্য একটি ছাগল (সদকা স্বরূপ) পাঠানো হলো। তিনি ছাগলের কিছু অংশ আয়েশা (রাঃ)-কে (হাদিয়া স্বরূপ) পাঠিয়ে দিলেন। নবী (ﷺ) বললেনঃ তোমাদের কাছে (আহার্য) কিছু আছে কি? আয়েশা (রাঃ) বললেন, নুসাইবা কর্তৃক প্রেরিত সেই ছাগলের গোশত ব্যতীত আর কিছুই নেই। তখন তিনি বললেনঃ তাই নিয়ে এসো, কেননা ছাগলের (সদকা) যথাস্থানে পৌঁছে গেছে (সদকা গ্রহীতার নিকট) [৩৬]।
[৩৬] সে ব্যক্তি সদকা-যাকাতের কোন দ্রব্য পেয়েছে সে তা থেকে যে কোন লোককে হাদিয়া (উপঢৌকন) দিলে তা গ্রহণ করা জায়িয হবে।
সহিহ বুখারী হাদিস ১৪৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি বাস্তব ঘটনা এসেছে। নুসাইবা আনসারী মহিলার জন্য একটি ছাগল সদকা হিসেবে পাঠানো হয়েছিল। তিনি সেই ছাগলের কিছু অংশ আয়েশা (রাঃ)-এর কাছে পাঠালেন। নবী صلى الله عليه وسلم ঘরে খাবার আছে কি না জানতে চাইলে আয়েশা (রাঃ) বললেন, নুসাইবা যে ছাগলের গোশত পাঠিয়েছেন, তা ছাড়া আর কিছু নেই। তখন নবী صلى الله عليه وسلم বললেন, সেটি নিয়ে আসো, কারণ সদকা তার যথাস্থানে পৌঁছে গেছে। এই হাদিস থেকে বোঝা যায়, কোনো জিনিস যখন সদকা হিসেবে প্রাপকের কাছে পৌঁছে যায়, তারপর সে যদি তা হাদিয়া হিসেবে অন্যকে দেয়, তখন তার অবস্থা বদলে যায়। এখানে মূল বিষয় হলো সদকা, হাদিয়া এবং প্রাপকের অধিকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সদকা প্রথমে যার জন্য দেওয়া হয়, তার কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ।
- সদকা গ্রহীতা পরে তা হাদিয়া হিসেবে দিতে পারে।
- প্রাপকের কাছে পৌঁছানোর পর জিনিসের ব্যবহার বদলাতে পারে।
- খাবারের মতো সাধারণ জিনিসেও শরয়ি সতর্কতা রাখা হয়েছে।
