২৪/১০. অধ্যায়ঃ

তোমরা জাহান্নাম থেকে বাঁচ, এক টুকরা খেজুর অথবা অল্প কিছু সদকা করে হলেও।

وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ الآيَةَ وَإِلَى قَوْلِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِআল্লাহর বাণী: “যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে ও নিজেদের আত্মার দৃঢ়তার জন্যে ধন-সম্পদ ব্যয় করে (আল-বাকারা: ২৬৫)। তাদের উপমা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটি উদ্যান... এবং যাতে সর্বপ্রকার ফলমূল আছে।” (আল-বাকারা: ২৬৬)"

কন্যা সন্তানের যত্ন সম্পর্কে সহীহ হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ১৪১৮

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَتِ امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا تَسْأَلُ، فَلَمْ تَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ تَمْرَةٍ فَأَعْطَيْتُهَا إِيَّاهَا، فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا، ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْنَا، فَأَخْبَرْتُهُ فَقَالَ ‏ "‏ مَنِ ابْتُلِيَ مِنْ هَذِهِ الْبَنَاتِ بِشَىْءٍ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ ‏"‏‏.‏

‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ

এক ভিখারিণী দুটি শিশু কন্যা সঙ্গে করে আমার নিকট এসে কিছু চাইল। আমার নিকট একটি খেজুর ব্যতীত অন্য কিছু ছিল না। আমি তাকে তা দিলাম। সে নিজে না খেয়ে খেজুরটি দু’ভাগ করে কন্যা দুটিকে দিয়ে দিল। এরপর ভিখারিণী বেরিয়ে চলে গেলে নবী (ﷺ) আমাদের নিকট আসলেন। তাঁর নিকট ঘটনা বিবৃত করলে তিনি বললেনঃ “যাকে এরূপ কন্যা সন্তানের ব্যাপারে কোনরূপ পরীক্ষা করা হয় সে কন্যা সন্তান তার জন্য জাহান্নামের আগুন হতে আড় হয়ে দাঁড়াবে।”

সহীহ বুখারী হাদিস ১৪১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়েশা (রাঃ)-এর কাছে এক ভিখারিণী দুই কন্যাকে সঙ্গে নিয়ে আসে। আয়েশা (রাঃ)-এর কাছে একটি খেজুর ছাড়া আর কিছু ছিল না। তিনি সেটি ভিখারিণীকে দেন। মা নিজে না খেয়ে খেজুরটি দুই ভাগ করে দুই কন্যাকে দেন। পরে নবী (صلى الله عليه وسلم) এ ঘটনা শুনে বলেন, যাকে এ ধরনের কন্যা সন্তানের বিষয়ে পরীক্ষা করা হয়, সেই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে আড় হয়ে দাঁড়াবে। হাদিসটি কন্যা সন্তানের প্রতি মমতা, দায়িত্ব ও ত্যাগের সুন্দর শিক্ষা দেয়। এখানে মায়ের আত্মত্যাগও দেখা যায়, আর কন্যা সন্তানের যত্নের বড় মর্যাদাও বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কন্যা সন্তানের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব।
  • সন্তানের জন্য মায়ের ত্যাগ বড় মর্যাদার কাজ।
  • অল্প খাবার ভাগ করেও মমতা প্রকাশ করা যায়।
  • কন্যা সন্তানের বিষয়ে ধৈর্য ও যত্নের বড় প্রতিদান আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন