২৪/১০. অধ্যায়ঃ

তোমরা জাহান্নাম থেকে বাঁচ, এক টুকরা খেজুর অথবা অল্প কিছু সদকা করে হলেও।

وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ الآيَةَ وَإِلَى قَوْلِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِআল্লাহর বাণী: “যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে ও নিজেদের আত্মার দৃঢ়তার জন্যে ধন-সম্পদ ব্যয় করে (আল-বাকারা: ২৬৫)। তাদের উপমা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটি উদ্যান... এবং যাতে সর্বপ্রকার ফলমূল আছে।” (আল-বাকারা: ২৬৬)"

এক টুকরা খেজুর সদকার ফজিলত

সহিহ বুখারীহাদিস নম্বর ১৪১৭

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَعْقِلٍ، قَالَ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ ‏"‏‏.‏

‘আদী ইব্‌নু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা জাহান্নাম হতে আত্মরক্ষা কর এক টুকরা খেজুর সদকা করে হলেও।

সহিহ বুখারী হাদিস ১৪১৭-এর সারসংক্ষেপ

এই ছোট হাদিসে নবী (صلى الله عليه وسلم) খুব গভীর শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা জাহান্নাম হতে আত্মরক্ষা কর, এক টুকরা খেজুর সদকা করে হলেও। এখানে অল্প সদকার মূল্য বোঝানো হয়েছে। অনেক সময় মানুষ ভাবে, বেশি দিতে না পারলে দান করার দরকার নেই। কিন্তু এই হাদিস সেই ভুল ধারণা দূর করে। সামর্থ্য অনুযায়ী অল্প কিছু দানও মানুষের জন্য কল্যাণের কারণ হতে পারে। হাদিসটি দানকে সহজ করে দিয়েছে। বড় পরিমাণের অপেক্ষায় বসে না থেকে, যে সামর্থ্য আছে তা দিয়েই ভালো কাজ শুরু করা উচিত। এক টুকরা খেজুরের উদাহরণ দানের দরজা সাধারণ মানুষের জন্যও খুলে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অল্প সদকাও অবহেলা করা উচিত নয়।
  • সামর্থ্য অনুযায়ী দান করা মুমিনের ভালো অভ্যাস।
  • দানের জন্য বড় সম্পদের অপেক্ষা করতে হবে না।
  • আখিরাতের চিন্তা মানুষকে ছোট ভালো কাজেও আগ্রহী করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন