২৪/১০. অধ্যায়ঃ

তোমরা জাহান্নাম থেকে বাঁচ, এক টুকরা খেজুর অথবা অল্প কিছু সদকা করে হলেও।

وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ الآيَةَ وَإِلَى قَوْلِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِআল্লাহর বাণী: “যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে ও নিজেদের আত্মার দৃঢ়তার জন্যে ধন-সম্পদ ব্যয় করে (আল-বাকারা: ২৬৫)। তাদের উপমা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটি উদ্যান... এবং যাতে সর্বপ্রকার ফলমূল আছে।” (আল-বাকারা: ২৬৬)"

কষ্টার্জিত আয় থেকে সদকা করার হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ১৪১৬

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمَرَنَا بِالصَّدَقَةِ انْطَلَقَ أَحَدُنَا إِلَى السُّوقِ فَتَحَامَلَ فَيُصِيبُ الْمُدَّ، وَإِنَّ لِبَعْضِهِمُ الْيَوْمَ لَمِائَةَ أَلْفٍ‏.‏

আবূ মাস’ঊদ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

যখন আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে সদকা করতে আদেশ করলেন তখন আমাদের কেউ বাজারে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে বোঝা বহন করে মুদ্দ [৩৫] পরিমাণ অর্জন করতে (এবং তা হতেই সদকা করত) অথচ আজ তাদের কেউ কেউ লক্ষপতি।

[৩৫] ১ মুদ সমান সিকি সা’। অর্থাৎ সাহাবীর পাওয়া পাত্রের হিসাবে ৫১০ গ্রাম।

সহীহ বুখারী হাদিস ১৪১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ মাসউদ আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) যখন তাঁদের সদকার আদেশ দিতেন, তখন তাঁদের কেউ বাজারে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে বোঝা বহন করতেন। তারপর সেই শ্রমের আয় থেকে মুদ্দ পরিমাণ অর্জন করে সদকা করতেন। অথচ পরে তাঁদের কেউ কেউ লক্ষপতি হয়েছিলেন। এই বর্ণনা থেকে বোঝা যায়, সদকা শুধু ধনীদের কাজ নয়। সামর্থ্য কম হলেও মানুষ চাইলে হালাল শ্রমের আয় থেকে দান করতে পারে। হাদিসটি সাহাবীদের ত্যাগ, পরিশ্রম ও দান করার আগ্রহ দেখায়। অল্প আয় থেকেও আল্লাহর পথে ব্যয় করার মানসিকতা বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হালাল শ্রমের আয় থেকেও সদকা করা যায়।
  • সামর্থ্য কম হলেও দানের মন থাকা গুরুত্বপূর্ণ।
  • সাহাবীরা কষ্ট করে উপার্জন করেও সদকা করতেন।
  • সম্পদ বাড়লে দানের দায়িত্ব আরও স্মরণে রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন