২৪/১০. অধ্যায়ঃ

তোমরা জাহান্নাম থেকে বাঁচ, এক টুকরা খেজুর অথবা অল্প কিছু সদকা করে হলেও।

وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ الآيَةَ وَإِلَى قَوْلِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِআল্লাহর বাণী: “যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে ও নিজেদের আত্মার দৃঢ়তার জন্যে ধন-সম্পদ ব্যয় করে (আল-বাকারা: ২৬৫)। তাদের উপমা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটি উদ্যান... এবং যাতে সর্বপ্রকার ফলমূল আছে।” (আল-বাকারা: ২৬৬)"

অল্প বা বেশি সদকা নিয়ে দোষারোপ না করার শিক্ষা

সহিহ বুখারীহাদিস নম্বর ১৪১৫

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ الْحَكَمُ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ الْبَصْرِيُّ ـ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ آيَةُ الصَّدَقَةِ كُنَّا نُحَامِلُ، فَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِشَىْءٍ كَثِيرٍ فَقَالُوا مُرَائِي‏.‏ وَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِصَاعٍ فَقَالُوا إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ صَاعِ هَذَا‏.‏ فَنَزَلَتِ ‏{‏الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إِلاَّ جُهْدَهُمْ‏}‏ الآيَةَ‏.‏

আবূ মাস’ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন সদকার আয়াত নাজিল হলো তখন আমরা পারিশ্রমিকের বিনিময়ে বোঝা বহন করতাম। এক ব্যক্তি এসে প্রচুর মাল সদকা করলো। তারা (মুনাফিকরা) বলতে লাগলো, এ ব্যক্তি লোক দেখানোর উদ্দেশে দান করেছে, আর এক ব্যক্তি এসে এক সা পরিমাণ দান করলে তারা বললো, আল্লাহ তো এ ব্যক্তির এক সা হতে অমুখাপেক্ষী। এ প্রসঙ্গে অবতীর্ণ হয়ঃ “মুমিনদের মধ্যে যারা স্বেচ্ছায় সদকা দেয় এবং যারা নিজ শ্রম ব্যতিরেকে কিছুই পায় না তাদেরকে যারা দোষারোপ করে…”- (সূরা আত তওবাঃ ৭৯)।

সহিহ বুখারী হাদিস ১৪১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে সদকার আয়াত নাজিল হওয়ার পর সাহাবীদের কষ্ট করে দান করার কথা এসেছে। তাঁরা পারিশ্রমিকের বিনিময়ে বোঝা বহন করতেন, তারপর সেই উপার্জন থেকে সদকা করতেন। একজন বেশি সদকা করলে মুনাফিকরা বলত, সে লোক দেখানোর জন্য দান করেছে। আর কেউ এক সা পরিমাণ দান করলে তারা বলত, আল্লাহ তার এই সামান্য দানের মুখাপেক্ষী নন। এ আচরণের জবাবে আয়াত নাজিল হয়, যেখানে স্বেচ্ছায় সদকা দানকারী মুমিন এবং যারা নিজের শ্রম ছাড়া কিছু পায় না, তাদের দোষারোপকারীদের কথা বলা হয়েছে। হাদিসটি শেখায়, অন্যের দান ছোট করা বা নিয়ত নিয়ে খারাপ মন্তব্য করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যের সদকা নিয়ে বিদ্রূপ করা উচিত নয়।
  • অল্প দানও কষ্টার্জিত হলে মূল্যবান হতে পারে।
  • কারো নিয়ত সম্পর্কে খারাপ ধারণা করা বিপজ্জনক আচরণ।
  • দানের পরিমাণ নয়, সামর্থ্য ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন