২৪/৪. অধ্যায়ঃ
যে সম্পদের যাকাত দেয়া হয় তা কানয (জমাকৃত সম্পদ) নয়।
لِقَوْلِ النَّبِيِّ ﷺ لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوَاقٍ صَدَقَةٌনবী (ﷺ)-এর ঐ উক্তির কারণে যে, পাঁচ উকিয়ার কম পরিমাণ সম্পদের যাকাত নেই।"
উহুদ পরিমাণ স্বর্ণ ও দানশীলতার শিক্ষা
সহীহ বুখারী : ১৪০৮
সহীহ বুখারীহাদিস নম্বর ১৪০৮
قَالَ لِي خَلِيلِي ـ قَالَ قُلْتُ مَنْ خَلِيلُكَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ـ " يَا أَبَا ذَرٍّ أَتُبْصِرُ أُحُدًا ". قَالَ فَنَظَرْتُ إِلَى الشَّمْسِ مَا بَقِيَ مِنَ النَّهَارِ وَأَنَا أُرَى أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرْسِلُنِي فِي حَاجَةٍ لَهُ، قُلْتُ نَعَمْ. قَالَ " مَا أُحِبُّ أَنَّ لِي مِثْلَ أُحُدٍ ذَهَبًا أُنْفِقُهُ كُلَّهُ إِلاَّ ثَلاَثَةَ دَنَانِيرَ ". وَإِنَّ هَؤُلاَءِ لاَ يَعْقِلُونَ، إِنَّمَا يَجْمَعُونَ الدُّنْيَا. لاَ وَاللَّهِ لاَ أَسْأَلُهُمْ دُنْيَا، وَلاَ أَسْتَفْتِيهِمْ عَنْ دِينٍ حَتَّى أَلْقَى اللَّهَ.
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
কথাটি আমাকে আমার বন্ধু বলেছেন। রাবী বলেন, আমি বললাম, আপনার বন্ধু কে? সে বলল, তিনি হলেন নবী (ﷺ)। তিনি আমাকে বলেন, হে আবু যার! তুমি কি উহুদ পাহাড় দেখেছ? তিনি বলেন, তখন আমি সূর্যের দিকে তাকিয়ে দেখলাম দিনের কতটুকু অংশ বাকি রয়েছে। আমার ধারণা আল্লাহর রাসূল (ﷺ) তাঁর কোন প্রয়োজনে আমাকে পাঠাবেন। আমি জবাব বললাম, জী-হ্যাঁ। তিনি বললেনঃ আমি পছন্দ করি না যে, আমার জন্য উহুদ পর্বত পরিমাণ স্বর্ণ হোক আর তা সমুদয় আমি নিজের জন্য ব্যয় করি তিনটি দিনার ব্যতীত। [আবু যার (রাঃ) বলেন] তারা তো বুঝে না, তারা শুধু দুনিয়ার সম্পদই একত্রিত করছে। আল্লাহর কসম, না! না! আমি তাদের নিকট দুনিয়ার কোন সম্পদ চাই না এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত দ্বীন সম্পর্কেও তাদের নিকট কিছু জিজ্ঞেস করবো না।
সহীহ বুখারী হাদিস ১৪০৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ যার (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর একটি কথা বর্ণনা করেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে জিজ্ঞেস করেন, তিনি উহুদ পাহাড় দেখছেন কি না। এরপর বলেন, তাঁর জন্য উহুদ পরিমাণ স্বর্ণ থাকুক এবং তিনি তা নিজের জন্য রেখে দেন—এটি তিনি পছন্দ করেন না; বরং তিনি তা ব্যয় করতে চাইতেন, শুধু তিন দিনার ছাড়া। এরপর আবূ যার (রাঃ) বলেন, কিছু মানুষ দুনিয়ার সম্পদই জমা করছে। তিনি আরও বলেন, তিনি তাদের কাছে দুনিয়ার সম্পদ চাইবেন না এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত দ্বীন সম্পর্কেও তাদের কাছে কিছু জিজ্ঞেস করবেন না। হাদিসটি দুনিয়ার লোভ কমানো ও দানের মানসিকতা গড়ার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুনিয়ার সম্পদ জমা করাই জীবনের লক্ষ্য নয়।
- বেশি সম্পদ থাকলেও তা ভালো পথে ব্যয় করার মন থাকা দরকার।
- দানশীলতা মুমিনের সুন্দর গুণ।
- দ্বীন ও দুনিয়ার বিষয়ে সতর্ক বাছাই করা উচিত।
