২৩/৮৩. অধ্যায়ঃ

আত্মহত্যাকারী সম্পর্কে যা কিছু এসেছে।

আত্মহত্যা: কষ্টের সময়ও জীবন নষ্ট করার ভয়াবহ পরিণাম

সহীহ বুখারীহাদিস নম্বর ১৩৬৪

وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا جُنْدَبٌ ـ رضى الله عنه ـ فِي هَذَا الْمَسْجِدِ فَمَا نَسِينَا، وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ كَانَ بِرَجُلٍ جِرَاحٌ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ اللَّهُ بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ.

হাজ্জাজ ইব্‌নু মিন্‌হাল (রহঃ) হতে বর্ণিতঃ

জারীর ইবন হাযিম (রহঃ) আমাদের হাদীস শুনিয়েছেন হাসান (রহঃ) হতে। জুনদাব (রাঃ) এই মসজিদে আমাদের হাদীস শুনিয়েছেন আর তা আমরা ভুলে যাইনি এবং আমরা এ আশংকাও করিনি যে, জুনদাব (রাঃ) নবী (ﷺ)-এর নামে মিথ্যা বলেছেন। এক ব্যক্তির (দেহে) যখম ছিল, সে আত্মহত্যা করল। তখন আল্লাহ তা’আলা বললেন, আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়া করল। আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। [২৭]

[২৭] এটা ধমকী স্বরূপ, কেননা কাবীরাহ গুনাহের জন্য জান্নাত হারাম হয় না বরং শিরকে আকবার ও কুফরী অবস্থায় বিনা তাওবায় মারা গেলে জান্নাত হারাম হয়।

সহীহ বুখারী হাদিস ১৩৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় আত্মহত্যা। বর্ণনায় এসেছে, একজন ব্যক্তির শরীরে যখম ছিল। সেই কষ্টের কারণে সে নিজের প্রাণ নষ্ট করে। তখন আল্লাহ তা’আলা বলেন, আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়া করল; আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। হাদিসটি খুব গভীর সতর্কতা দেয়। মানুষের জীবন কষ্টমুক্ত নয়। শরীরের ব্যথা, মানসিক চাপ বা দুঃখ মানুষকে দুর্বল করতে পারে। কিন্তু নিজের প্রাণ শেষ করা কোনো বৈধ পথ নয়। জীবন আল্লাহর দান, আর মৃত্যু নির্ধারণের অধিকার আল্লাহর। এই হাদিস কাউকে হতাশ করার জন্য নয়; বরং কঠিন সময়েও আল্লাহর দিকে ফিরে থাকা, সাহায্য চাওয়া এবং ধৈর্য ধরার কথা মনে করিয়ে দেয়। কষ্ট যতই হোক, হারাম পথে শেষ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নিজের প্রাণ নিয়ে তাড়াহুড়া করা আল্লাহর হুকুমের বিপরীত।
  • কষ্টের সময় ধৈর্য ও আল্লাহর সাহায্য চাওয়া দরকার।
  • আত্মহত্যা কোনো সমস্যার বৈধ সমাধান নয়।
  • জীবন আল্লাহর আমানত, তাই তা রক্ষা করা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন