২৩/২. অধ্যায়ঃ

জানাজায় অনুগমনের আদেশ।

সাত নির্দেশ ও সাত নিষেধ: মুসলিম জীবনের সহজ আদব

সহীহ বুখারীহাদিস নম্বর ১২৩৯

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ أَمَرَنَا بِاتِّبَاعِ الْجَنَائِزِ، وَعِيَادَةِ الْمَرِيضِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَنَصْرِ الْمَظْلُومِ، وَإِبْرَارِ الْقَسَمِ، وَرَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ‏.‏ وَنَهَانَا عَنْ آنِيَةِ الْفِضَّةِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَالْحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالْقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ‏.‏

বারা’আ ইব্‌নু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) সাতটি বিষয়ে আমাদের নির্দেশ দিয়েছেন এবং সাতটি বিষয়ে আমাদের নিষেধ করেছেন।তিনি আমাদের নির্দেশ দিয়েছেন-১. জানাজার অনুগমন করতে,২. রোগীর খোঁজ-খবর নিতে,৩. দাওয়াতদাতার দাওয়াত গ্রহণ করতে,৪. মজলুমকে সাহায্য করতে,৫. কসম পূর্ণ করতে,৬. সালামের জবাব দিতে এবং৭. হাঁচিদাতাকে (ইয়ারহামুকাল্লাহ বলে) সন্তুষ্ট করতে।আর তিনি নিষেধ করেছেন-১. রুপার পাত্র [২],২. সোনার আংটি,৩. রেশম,৪. দীফাজ,৫. কাসসি (কেস রেশম),৬. ইস্তিবরাক (তসর জাতীয় রেশম) ব্যবহার করতে। [১] [৩]

[১] স্বর্ণের অলংকার ও রেশমের পোশাক পুরুষদের জন্য হারাম, নারীদের জন্যে বৈধ। তবে শরীরে চুলকানী বা ঘা ইত্যাদির কারণে পুরুষদের জন্যেও রেশমের পোশাক ব্যবহার বৈধ।[২] স্বর্ণ-রৌপ্যের পাত্র সকল মুসলমানদের জন্য হারাম। তবে কোন পাত্র ভেঙ্গে গেলে তা সোনা-রূপার তার দিয়ে জোড়া ও ঝালাই দেয়া জায়িয।[৩] এ হাদীসে নিষেধকৃত ছয়টির উল্লেখ করা আছে। সপ্তম বিষয়টি এই কিতাবের ‘সোনার আংটি’ অনুচ্ছেদে বর্ণিত আছে।

সহীহ বুখারী হাদিস ১২৩৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় মুসলিমের সামাজিক আদব ও কিছু নিষেধ। নবী صلى الله عليه وسلم সাতটি কাজের নির্দেশ দিয়েছেন: জানাজার সঙ্গে যাওয়া, রোগীর খোঁজ নেওয়া, দাওয়াত কবুল করা, মজলুমকে সাহায্য করা, কসম পূর্ণ করা, সালামের জবাব দেওয়া এবং হাঁচিদাতাকে দোয়া করা। একই সঙ্গে তিনি কিছু জিনিস থেকে নিষেধ করেছেন: রুপার পাত্র, সোনার আংটি, রেশম, দীফাজ, কাসসি ও ইস্তিবরাক ব্যবহার। হাদিসটি একদিকে মানুষের সঙ্গে আচরণ শেখায়, অন্যদিকে ব্যবহার ও পোশাকের বিষয়ে সংযমের কথা জানায়। এখানে বিশেষভাবে দেখা যায়, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত নয়; অসুস্থ মানুষ, জানাজা, দাওয়াত, সালাম ও মজলুমের পাশে দাঁড়ানোর মতো সামাজিক কাজকেও গুরুত্ব দেয়। তাই এই হাদিস মুসলিম সমাজে পারস্পরিক দায়িত্বের একটি সংক্ষিপ্ত তালিকা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোগীর খোঁজ নেওয়া ও জানাজার সঙ্গে যাওয়া নির্দেশিত কাজের মধ্যে এসেছে।
  • মজলুমকে সাহায্য করা মুসলিমের দায়িত্ব হিসেবে এসেছে।
  • সালামের জবাব ও হাঁচিদাতাকে দোয়া করা সামাজিক আদব।
  • সোনা-রুপা ও রেশমজাত ব্যবহারে কিছু নিষেধের কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন