২২/৪. অধ্যায়ঃ
সিজদা সাহুর পর তাশাহুদ না পড়লে।
وَسَلَّمَ أَنَسٌ وَالْحَسَنُ وَلَمْ يَتَشَهَّدَا وَقَالَ قَتَادَةُ لَا يَتَشَهَّدُ.আনাস (রা.) ও হাসান (বাসরী) (রহ.) সালাম ফিরিয়েছেন। কিন্তু তাশাহহুদ পড়েননি। কাতাদা (রহ.) বলেছেন, তাশাহহুদ পড়বে না।"
সহিহ বুখারী : ১২২৮
সহিহ বুখারীহাদিস নম্বর ১২২৮
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ. أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم انْصَرَفَ مِنِ اثْنَتَيْنِ فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ أَقُصِرَتِ الصَّلاَةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَصَدَقَ ذُو الْيَدَيْنِ ". فَقَالَ النَّاسُ نَعَمْ. فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল ﷺ দুই রাকাত আদায় করে সালাত শেষ করলেন। যুল-ইয়াদাইন (রাঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! সালাত কি কম করে দেওয়া হয়েছে, না কি আপনি ভুলে গেছেন? আল্লাহর রসূল ﷺ জিজ্ঞেস করলেন, যুল-ইয়াদাইন কি সত্য বলেছে? মুসল্লীগণ বললেন, হ্যাঁ। তখন আল্লাহর রসূল ﷺ দাঁড়িয়ে আরও দুই রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তিনি সালাম ফিরালেন এবং তাকবীর বললেন, পরে সিজদা করলেন, স্বাভাবিক সিজদার মতো বা তার চেয়ে দীর্ঘ। অতঃপর তিনি মাথা তুললেন।সালামা ইবনে আলকামাহ (রহঃ) হতে বর্ণিত। আমি মুহাম্মাদ ইবনে সিরীন (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, সিজদা সাহুর পর তাশাহুদ আছে কি? তিনি বললেন, আবু হুরাইরা (রাঃ)-এর হাদীসে তা নেই।
(৪৮২) (আধুনিক প্রকাশনীঃ ১১৪৮,ইসলামী ফাউন্ডেশনঃ ১১৫৫) (আধুনিক প্রকাশনীঃ ১১৪৯,ইসলামী ফাউন্ডেশনঃ ১১৫৬)
