৩/৩৯. অধ্যায়ঃ

ইলম লিপিবদ্ধ করা

নবী (صلى الله عليه وسلم)-এর কাছে লেখার জিনিস আনা: মতভেদ ও আদবের শিক্ষা

সহিহ বুখারীহাদিস নম্বর ১১৪

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا اشْتَدَّ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم وَجَعُهُ قَالَ ‏"‏ ائْتُونِي بِكِتَابٍ أَكْتُبُ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ ‏"‏‏.‏ قَالَ عُمَرُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَلَبَهُ الْوَجَعُ وَعِنْدَنَا كِتَابُ اللَّهِ حَسْبُنَا فَاخْتَلَفُوا وَكَثُرَ اللَّغَطُ‏.‏ قَالَ ‏"‏ قُومُوا عَنِّي، وَلاَ يَنْبَغِي عِنْدِي التَّنَازُعُ ‏"‏‏.‏ فَخَرَجَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ مَا حَالَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ كِتَابِهِ‏.‏

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর অসুখ যখন বৃদ্ধি পেল তখন তিনি বললেন: “আমার নিকট লেখার জিনিস নিয়ে আস, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরে তোমরা আর পথভ্রষ্ট হবে না।”উমর (রাঃ) বললেন, “নবী (ﷺ)-এর রোগ-যন্ত্রণা প্রবল হয়ে গেছে (এমতাবস্থায় কিছু বলতে বা লিখতে তাঁর কষ্ট হবে)। আর আমাদের নিকট তো আল্লাহর কিতাব আছে, যা আমাদের জন্য যথেষ্ট।”এতে সাহাবীদের মধ্যে মতানৈক্য দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন আল্লাহর রসূল (ﷺ) বললেন, “তোমরা আমার কাছ থেকে উঠে যাও। আমার নিকট ঝগড়া-বিবাদ করা অনুচিত।”এ পর্যন্ত বর্ণনা করে ইবন আব্বাস (রাঃ) (যেখানে বসে হাদীস বর্ণনা করছিলেন সেখান থেকে) এ কথা বলতে বলতে বেরিয়ে এলেন যে, “হায় বিপদ, সাংঘাতিক বিপদ! আল্লাহর রসূল (ﷺ) এবং তাঁর লেখনীর মধ্যে যা বাধা সৃষ্টি করেছে।”

(৩০৫৩, ৩১৬৮, ৪৪৩১, ৪৪৩২, ৫৬৬৯, ৭৩৬৬ দ্রষ্টব্য) (আধুনিক প্রকাশনীঃ ১১২, ইসলামী ফাউন্ডেশনঃ ১১৫)

সহিহ বুখারী হাদিস ১১৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর অসুস্থতার সময়ের একটি ঘটনা এসেছে। তিনি লেখার জিনিস আনতে বললেন, যাতে এমন কিছু লিখে দেন যার পরে মানুষ পথভ্রষ্ট হবে না। উমর (রাঃ) বললেন, নবী (صلى الله عليه وسلم)-এর কষ্ট বেশি হয়েছে এবং আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট। এরপর সাহাবীদের মধ্যে মতভেদ ও শোরগোল বেড়ে যায়। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, তাঁর কাছে ঝগড়া-বিবাদ করা উচিত নয় এবং সবাইকে উঠে যেতে বলেন। ইবন আব্বাস (রাঃ) এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। এই হাদিসে ইলম, লেখার গুরুত্ব, কুরআনের মর্যাদা এবং নবী (صلى الله عليه وسلم)-এর সামনে আদব রক্ষার শিক্ষা পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইলম লিখে রাখার গুরুত্ব এই ঘটনার মধ্যে দেখা যায়।
  • নবী (صلى الله عليه وسلم)-এর সামনে ঝগড়া-বিবাদ করা অনুচিত বলা হয়েছে।
  • মতভেদ হলে আদব হারানো উচিত নয়।
  • ইবন আব্বাস (রাঃ) ঘটনাটিকে গভীর দুঃখের বিষয় হিসেবে দেখেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন