৪/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৭৪৩-[৫৪] - সালাত

মসজিদ ও সালাতের স্থান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৭৪৩-[৫৪]

وَعَنِ الْحَسَنِ مُرْسَلًا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ يَاْتِىْ عَلَى النَّاسِ زَمَانٌ يَّكُوْنُ حَدِيْثُهُمْ فِىْ مَسَاجِدِهِمْ فِىْ اَمْرِ دُنْيَاهُمْ فَلَا تُجَالِسُوْهُمْ فَلَيْسَ لِلّهِ فِيْهِمْ حَاجَةٌ. رَوَاهُ الْبَيْهَقِىُّ فى شُعَبُ الإِيْمَان

হাসান বাসরী (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অচিরেই এমন এক সময় আসবে যখন মানুষ মসজিদে বসে নিজেদের দুনিয়াদারীর কথাবার্তা বলবে। অতএব তোমরা এসব লোকেদের গল্প- গুজবে বসবে না। আল্লাহ তা’আলার এমন লোকের প্রয়োজন নেই। [১]

[১] বায়হাক্বী-এর ‘‘শু‘আবুল ঈমান’’ ২৯৬২, হাকিম ৭৯১৬, সহীহাহ্ ১১৬৩। আলবানী (রহঃ) বলেনঃ বায়হাক্বী হাদীসটি মাওসুল সূত্রে বর্ণনা করেছেন। আর ত্ববারানী আল্ মু‘জাম আল্ কাবীরে এবং আবূ ইসহাক আল-ফাওয়ায়িদুল মুনতাখাবা হতে ইবনু মাস্‘ঊদ (রাঃ)-এর বরাতে মারফূ‘ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন যার সানাদে বাযী‘ আবুল খলীল নামে একজন রাবী রয়েছে যাকে হায়সামী মিথ্যুক বলেছেন। কিন্তু হাফিয ‘ইরাক্বী বলেনঃ হাদীসটি ইবনু হিব্বান ইবনু মাস্‘ঊদ (রাঃ) থেকে এবং হাকিম আনাস (রাঃ) থেকে বর্ণনা করে তার সানাদটি সহীহ হিসেবে আখ্যায়িত করেছেন। আর ইবনু হিব্বান দ্বারা সহীহ ইবনু হিব্বান উদ্দেশ্য। এর উপর ভিত্তি করে বলা যায় তার হাদীসটি বাযী‘-এর সূত্রে নয়। আলবানী (রহঃ) বলেনঃ কিন্তু আনাস (রাঃ)-এর হাদীসটি আমি এখন পর্যন্ত হাকিমে পাইনি। যেটি আবূ ‘আবদুল্লাহ আল্ ফাল্লাকী তার ‘‘ফাওয়ায়িদ’’ গ্রন্থে বর্ণনা করেছে।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন