১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৩-[৫৪] - ঈমান (বিশ্বাস)
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৯৩-[৫৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৯৩-[৫৪]
وَعَنِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ مَنْ كَانَ مُسْتَنًّا فَلْيَسْتَنَّ بِمَنْ قَدْ مَاتَ فَإِنَّ الْحَيَّ لَا تُؤْمَنُ عَلَيْهِ الْفِتْنَةُ. أُوْلَئِكَ أَصْحَابُ مُحَمَّدٍ ﷺ كَانُوْا أَفْضَلَ هذِهِ الْأُمَّةِ أَبَرَّهَا قُلُوْبًا وَّأَعْمَقَهَا عِلْمًا وَأَقَلَّهَا تَكَلُّفًا اِخْتَارَهُمُ الله لِصُحْبَةِ نَبِيِّه وَلْإِقَامَةِ دِيْنِه فَاَعْرِفُوْا لَهُمْ فَضْلَهُمْ وَاتَّبِعُوْهُمْ عَلى آثَرِهِمْ وَتَمَسَّكُوْا بِمَا اسْتَطَعْتُمْ مِّنْ أَخْلَاقِهِمْ وَسِيَرِهِمْ فَإِنَّهُمْ كَانُوْا عَلَى الْهُدَى الْمُسْتَقِيْمِ.رَوَاهُ رَزِيْن
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি কারো কোন ত্বরীক্বাহ্ অনুসরণ করতে চায়, সে যেন তাঁদের পথ অনুসরণ করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ জীবিত মানুষ (দ্বীনের ব্যাপারে) ফিত্নাহ হতে মুক্ত নয়। মৃত ব্যক্তিরা হলেন মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবীগণ, যারা এ উম্মাতের সর্বোত্তম মানুষ। পরিচ্ছন্ন অন্তঃকরণ হিসেবে ও পরিপূর্ণ জ্ঞানের দিক দিয়ে এবং দূরে ছিলেন কৃত্রিমতার দিক দিয়ে।আল্লাহ তা‘আলা তাঁদেরকে তাঁর প্রিয় রাসূলের সাথী ও দ্বীন ক্বায়িমের জন্য মনোনীত করেছিলেন। সুতরাং তোমরা তাঁদের ফাযীলাত ও মর্যাদা বুঝে নাও। তাঁদের পদাঙ্ক অনুসরণ কর এবং যথাসাধ্য তাঁদের আখলাক্ব ও জীবন পদ্ধতি মজবুত করে আঁকড়ে ধর। কারণ তাঁরাই (আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত) সহজ-সরল পথের পথিক ছিলেন। [১]
[১] য‘ঈফ : হিল্ইয়াহ্ ১/৩০৫-৩০৬, ইবনু ‘আবদুল বার ২/৯৭, কারণ এর সানাদে বিচ্ছিন্নতা রয়েছে।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
