৪৫/৩১. অধ্যায়ঃ
রাতের তাহাজ্জুদ নামায আরম্ভ করার দোয়া
তাহাজ্জুদ শুরু করার দোয়া: মতভেদের মাঝে সত্য পথে হিদায়াত
জামে‘ আত-তিরমিযী : ৩৪২০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪২০
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا أَخْبَرَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ رضى الله عنها بِأَىِّ شَيْءٍ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَفْتَتِحُ صَلاَتَهُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ قَالَتْ كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ افْتَتَحَ صَلاَتَهُ فَقَالَ " اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَعَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
আবূ সালামাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ)-কে আমি প্রশ্ন করলাম, নবী (ﷺ) রাতে যখন (তাহাজ্জুদ) নামাজ আদায় করতে দণ্ডায়মান হতেন তখন কিসের মাধ্যমে নামাজ শুরু করতেন (তাকবিরে তাহরিমার পর এবং ফাতিহার আগে কি পাঠ করতেন)? তিনি বলেন, তিনি রাতে (তাহাজ্জুদ) নামাজ আদায় করতে দাঁড়িয়ে তা আরম্ভ করে বলতেনঃ “হে জিবরীল, মীকাঈল ও ইসরাফীলের রব, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, প্রকাশ্য ও অপ্রকাশ্য জ্ঞাতা! তোমার বান্দাদের মধ্যে তুমিই মীমাংসাকারী যে ব্যাপারে তারা মতবিরোধ করছে। সত্যের ব্যাপারে যে মতবিরোধ করা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি তোমার আদেশবলে আমাকে সঠিক পথের হিদায়াত দান কর, তুমিই যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করে থাক”।
সহীহঃ ইবনু মাজাহ (হাঃ ১৩৫৭), মুসলিম।আবূ ‘ঈসা বলেন, হাদীসটি হাসান গারীব ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪২০-এর সারসংক্ষেপ
মূল বিষয়: হিদায়াতের দোয়া। এই হাদিসে আবু সালামা (রহ.) আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, নবী (صلى الله عليه وسلم) রাতে তাহাজ্জুদের নামাজ শুরু করলে কী পড়তেন। তিনি জানান, নবী (صلى الله عليه وسلم) বলতেন—হে জিবরীল, মীকাঈল ও ইসরাফীলের রব, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, প্রকাশ্য ও অপ্রকাশ্য জ্ঞাতা! বান্দারা যে বিষয়ে মতভেদ করে, তুমিই তার ফয়সালা কর। সত্যের ব্যাপারে যে মতভেদ হয়, তোমার আদেশে আমাকে সঠিক পথে হিদায়াত দাও; তুমি যাকে ইচ্ছা সরল পথে হিদায়াত দাও। এই দোয়া রাতের নামাজের শুরুতে আল্লাহর কাছে সত্য বোঝার বিনয়ী আবেদন। মতভেদ, বিভ্রান্তি ও সিদ্ধান্তের সময়ে মুমিনের আশ্রয় হলো আল্লাহর হিদায়াত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাহাজ্জুদের শুরুতে হিদায়াতের দোয়া পড়ার বর্ণনা এসেছে।
- আল্লাহ প্রকাশ্য ও অপ্রকাশ্য সব জানেন—দোয়ায় এই বিশ্বাস আছে।
- মতভেদের সময় সত্য পথে হিদায়াত আল্লাহর কাছে চাইতে হয়।
- জিবরীল, মীকাঈল ও ইসরাফীলের রব বলে আল্লাহকে ডাকা এই দোয়ায় এসেছে।
