১/১২. অধ্যায়ঃ
পাথর বা ঢিলা দিয়ে ইস্তিনজা করা
পায়খানা-পেশাবের আদব: ইস্তিনজা, কেবলা ও পরিচ্ছন্নতার শিক্ষা
জামে তিরমিযী : ১৬
জামে তিরমিযীহাদিস নম্বর ১৬
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ قِيلَ لِسَلْمَانَ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ فَقَالَ سَلْمَانُ أَجَلْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ وَأَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ أَوْ أَنْ يَسْتَنْجِيَ أَحَدُنَا بِأَقَلَّ مِنْ ثَلاَثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَخُزَيْمَةَ بْنِ ثَابِتٍ وَجَابِرٍ وَخَلاَّدِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ سَلْمَانَ فِي هَذَا الْبَابِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ رَأَوْا أَنَّ الاِسْتِنْجَاءَ بِالْحِجَارَةِ يُجْزِئُ وَإِنْ لَمْ يَسْتَنْجِ بِالْمَاءِ إِذَا أَنْقَى أَثَرَ الْغَائِطِ وَالْبَوْلِ وَبِهِ يَقُولُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
‘আবদুর রাহমান ইবনু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
সালমান (রাঃ)-কে বলা হল, আপনাদের নবী (ﷺ) প্রতিটি বিষয় আপনাদেরকে শিক্ষা দিয়েছেন; এমনকি পায়খানা-পেশাবের শিষ্টাচারও? সালমান (রাঃ) বলেন, হ্যাঁ, তিনি আমাদের কেবলামুখী হয়ে পায়খানা-পেশাব করতে, ডান হাত দিয়ে ইস্তিনজা করতে, আমাদের কাউকে তিনটি ঢিলার কম দিয়ে ইস্তিনজা করতে, এবং শুকনা গোবর অথবা হাড় দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করেছেন।
সহীহ। ইবনু মাজাহ-(৩১৬), বুখারী ও মুসলিম।আবূ ‘ঈসা বলেনঃ এ অনুচ্ছেদ ‘আয়িশাহ, খুযাইমা ইবনু সাবিত, জাবির ও সায়িব (রাঃ) হতে বর্ণিত হাদিসও রয়েছে। আবূ ‘ঈসা বলেন, সালমান (রাঃ)- এর বর্ণিত হাদিস হাসান সহীহ। বেশির ভাগ সাহাবা ও তাবিঈর মতে ইস্তিনজায় ঢিলা দ্বারা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তবে তাই যথেষ্ট, পানির দরকার নেই। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, ইমাম শাফিঈ, আহমেদ ও ইসহাকের এটাই মত।
জামে তিরমিযী হাদিস ১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালমান রা.-কে বলা হয়েছিল, আপনাদের নবী صلى الله عليه وسلم কি সব বিষয় শিখিয়েছেন, এমনকি পায়খানা-পেশাবের আদবও? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। এরপর তিনি কয়েকটি নিয়ম বললেন। নবী صلى الله عليه وسلم কেবলামুখী হয়ে পায়খানা-পেশাব করতে, ডান হাত দিয়ে ইস্তিনজা করতে, তিনটি ঢিলার কম দিয়ে ইস্তিনজা করতে এবং শুকনা গোবর বা হাড় দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করেছেন। এই হাদিস ইসলামের বাস্তবতা দেখায়। ইসলাম শুধু বড় বড় ইবাদতের কথা বলে না; মানুষের পরিচ্ছন্নতা, শালীনতা এবং ব্যক্তিগত জীবনের নিয়মও শেখায়। ইস্তিনজার আদব জানলে মানুষ নিজের পবিত্রতা রক্ষা করতে পারে এবং নামাজের প্রস্তুতিও ঠিক রাখে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইসলাম পায়খানা-পেশাবের মতো ব্যক্তিগত বিষয়েও আদব শেখায়।
- কেবলার সম্মান রক্ষা করা দরকার।
- ইস্তিনজায় ডান হাত ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
- গোবর ও হাড় দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করা হয়েছে।
