২১/৫১. অধ্যায়ঃ
মৃত ব্যক্তি সম্পর্কে ভাল ছাড়া অন্যকিছু বলা নিষেধ
সুনানে নাসাঈ : ১৯৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৩৫
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَالِكٌ بِسُوءٍ فَقَالَ: «لَا تَذْكُرُوا هَلْكَاكُمْ إِلَّا بِخَيْرٍ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সামনে এক মৃত ব্যক্তি সম্পর্কে মন্দ কথা বলা হলে তিনি বললেন, তোমরা মৃত ব্যক্তিদের সম্পর্কে ভাল কথা ব্যতীত অন্যকিছু বলো না।
