২১/৫০. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির প্রশংসা করা
সুনানে নাসাঈ : ১৯৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৩৪
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، وَعَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، قَالَا: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيْلِيِّ، قَالَ: أَتَيْتُ الْمَدِينَةَ فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِالثَّالِثِ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا شَرًّا فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، فَقُلْتُ وَمَا وَجَبَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: قُلْتُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ قَالُوا خَيْرًا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ»، قُلْنَا: أَوْ ثَلَاثَةٌ؟ قَالَ: «أَوْ ثَلَاثَةٌ»، قُلْنَا: أَوِ اثْنَانِ، قَالَ: «أَوِ اثْنَانِ»
আবূল আসওয়াদ দোয়ালী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি একবার মদীনায় উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর কাছে বসেছিলাম। এমন সময়ে একটি জানাযা নিয়ে যাওয়া হলো আর খাটের লাশের সম্পর্কে ভালো বলে প্রশংসা করা হলো। তখন উমর (রাঃ) বললেন যে, ওয়াজিব হয়ে গেল। তারপর আরেকটি জানাযা নিয়ে যাওয়া হলো এবং তার সম্পর্কে ভালো বলে প্রশংসা করা হলো। তখন উমর (রাঃ) বললেন, ওয়াজিব হয়ে গেল। তারপর তৃতীয়টি জানাযা নিয়ে যাওয়া হলো এবং তার সম্পর্কে মন্দ আলোচনা করা হলো। তখন উমর (রাঃ) বললেন, ওয়াজিব হয়ে গেল।আমি বললাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আমীরুল মু'মিনীন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে বলেছেন, আমি সেভাবেই বলেছি যে, যদি কোনো মুসলিম সম্পর্কে চারজন ব্যক্তি ভালো বলে সাক্ষ্য দিলে আল্লাহ তা’আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা বললাম, যদি তিনজন ব্যক্তি সাক্ষ্য দেয়? তিনি বললেন, তিনজন ব্যক্তি সাক্ষ্য দিলেও। আমরা বললাম, যদি দুইজন ব্যক্তি সাক্ষ্য দেয়? তিনি বললেন, দুইজন ব্যক্তি সাক্ষ্য দিলেও।
