২০/২৮. অধ্যায়ঃ
ইহরাম অবস্থায় কোন্ ধরনের প্রাণী হত্যা করা জায়েয
হারাম শরীফে সাপ, হিংস্র প্রাণী ও ফিদইয়ার বিধান
মুয়াত্তা ইমাম মালিক : ৭৮৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৮৫
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَمَرَ بِقَتْلِ الْحَيَّاتِ فِي الْحَرَمِ ১৩قَالَ مَالِك فِي الْكَلْبِ الْعَقُورِ الَّذِي أُمِرَ بِقَتْلِهِ فِي الْحَرَمِ إِنَّ كُلَّ مَا عَقَرَ النَّاسَ وَعَدَا عَلَيْهِمْ وَأَخَافَهُمْ مِثْلُ الْأَسَدِ وَالنَّمِرِ وَالْفَهْدِ وَالذِّئْبِ فَهُوَ الْكَلْبُ الْعَقُورُ وَأَمَّا مَا كَانَ مِنْ السِّبَاعِ لَا يَعْدُو مِثْلُ الضَّبُعِ وَالثَّعْلَبِ وَالْهِرِّ وَمَا أَشْبَهَهُنَّ مِنْ السِّبَاعِ فَلَا يَقْتُلُهُنَّ الْمُحْرِمُ فَإِنْ قَتَلَهُ فَدَاهُ ১৩وَأَمَّا مَا ضَرَّ مِنْ الطَّيْرِ فَإِنَّ الْمُحْرِمَ لَا يَقْتُلُهُ إِلَّا مَا سَمَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَإِنْ قَتَلَ الْمُحْرِمُ شَيْئًا مِنْ الطَّيْرِ سِوَاهُمَا فَدَاهُ.
ইবনু শিহাব (র) হতে বর্ণিতঃ
উমার ইবনু খাত্তাব (রা) হারাম শরীফে সাপ মারার হুকুম দিয়েছেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন, হিংস্র কুকুর বলতে যাকে হারাম শরীফে হত্যার অনুমতি দেওয়া হয়েছে, তা এই ধরনের পশুকে বুঝায় যা মানুষকে কামড়ায় বা হামলা করে বা ভয় প্রদর্শন করে, যেমন সিংহ, বাঘ, চিতাবাঘ ইত্যাদি। কিন্তু যে সমস্ত পশু হিংস্র বটে, তবে হামলা করে না, যেমন হায়েনা, শিয়াল, বিড়াল ইত্যাদি পশু- মুহরিম ব্যক্তির এগুলো মারা উচিত নয়। মারলে তার উপর ফিদইয়া দেওয়া ওয়াজিব।আর যে সমস্ত পাখির উল্লেখ নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) করেছেন (যেমন কাক ও চিল), এগুলো ব্যতীত অন্যান্য ক্ষতিকারক পাখিও মুহরিম ব্যক্তির জন্য হত্যা করলে তাকে ফিদইয়া দিতে হবে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৮৫-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় উমার ইবনু খাত্তাব (রা) হারাম শরীফে সাপ মারার হুকুম দিয়েছেন। এরপর ইমাম মালিক (র) হিংস্র কুকুর বলতে কী বোঝায়, তা ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, যে প্রাণী মানুষকে কামড়ায়, আক্রমণ করে বা ভয় দেখায়—যেমন সিংহ, বাঘ, চিতাবাঘ—সেগুলো এই হুকুমের মধ্যে পড়ে। কিন্তু যে পশু হিংস্র হলেও আক্রমণ করে না, যেমন হায়েনা, শিয়াল, বিড়াল—মুহরিম ব্যক্তির এগুলো মারা উচিত নয়। মারলে ফিদইয়া দিতে হবে। পাখির ক্ষেত্রেও কাক ও চিল ছাড়া অন্য ক্ষতিকর পাখি মারলে ফিদইয়ার কথা বলা হয়েছে। এই হাদিসে হারাম শরীফে প্রাণী হত্যা, মুহরিমের ফিদইয়া এবং ক্ষতিকর প্রাণীর সীমা পরিষ্কারভাবে বোঝানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হারাম শরীফে সাপ মারার অনুমতির কথা এসেছে।
- আক্রমণকারী জন্তু ও শুধু হিংস্র স্বভাবের জন্তু এক নয়।
- কাক ও চিল ছাড়া অন্য পাখি হত্যার ক্ষেত্রে ফিদইয়ার কথা বলা হয়েছে।
- মুহরিমের জন্য প্রাণী হত্যার বিষয়ে সীমা জেনে চলা জরুরি।
