৪/২. অধ্যায়ঃ

প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় - প্রথম অনুচ্ছেদ

এ অধ্যায়ে তাড়াতাড়ি সালাত (সালাত/নামায/নামাজ) আদায়ের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে সালাত (সালাত/নামায/নামাজ) বলতে ফরয সালাতকে বুঝানো হয়েছে। কেননা মূলনীতি হলো ফরয সালাতকে প্রথম ওয়াক্তে তাড়াতাড়ি আদায় করে নেয়া। যেহেতু আল্লাহ তা’আলা বলেন,وَسَارِعُوا إِلى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ’’তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও।’’ (সূরাহ্ আ-লি ’ইমরান ৩: ১৩৩)অন্য আয়াতে আল্লাহ তা’আলা বলেন, ’’তোমরা কল্যাণের কাজে তাড়াতাড়ি অগ্রসর হও।’’(সূরাহ্ আল্ বাক্বারাহ্ ২: ১৪৮)তবে বিশেষ কল্যাণের কারণে শারী’আত প্রণেতা যে সালাতকে দেরী করে আদায় করতে নির্দেশ দিয়েছেন তা দেরী করে আদায় করাই উত্তম। যেমন, ’ইশার সালাত এবং প্রচন্ড গরমের সময় যুহরের সালাত।

আসর দেরি করে তাড়াহুড়া করা মুনাফিকের সালাত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯৩-[৭]

وَعَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ تلك صَلَاةُ الْمُنَافِقِ يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتّى إِذَا اَصْفَرَتْ وَكَانَتْ بَيْنَ قَرْنَيْ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَ أَرْبَعًا لَا يَذْكُرُ اللّهَ فِيهَا إِلَّا قَلِيلًا. رَوَاهُ مُسْلِمٌ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এটা (আসরের সালাত দেরী করে আদায়) মুনাফিক্বের সালাত। তারা বসে বসে সূর্যের দিকে তাকিয়ে থাকে। সূর্যের হলদে রং এবং শায়ত্বনের দুই শিং- এর মধ্যস্থলে গেলে (সূর্যাস্তের সময়ে) তারা তাড়াতাড়ি উঠে চার ঠোকর মারে। এতে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। [১]

[১] সহীহ : মুসলিম ৬২২, নাসায়ী ৫১১, তিরমিযী ১৬০, আহমাদ ১১৯৯৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০৮৮।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৩-[৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আসরের সালাত দেরি করে আদায় করার বিষয়ে কঠিন সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, এটি মুনাফিকের সালাত—যে বসে বসে সূর্যের দিকে তাকিয়ে থাকে। যখন সূর্য হলদে হয়ে যায় এবং সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে, তখন সে তাড়াহুড়া করে উঠে চার ঠোকর মারে। এ সালাতে আল্লাহকে খুব কম স্মরণ করা হয়। এখানে মূল শিক্ষা হলো, আসরকে অবহেলায় শেষ সময়ের কাছাকাছি ফেলে রাখা এবং তারপর মনোযোগহীনভাবে দ্রুত আদায় করা নিন্দিত। হাদিসটি আসর সালাতের গুরুত্ব, সময়মতো আদায় এবং সালাতে আল্লাহর স্মরণ রাখার কথা খুব স্পষ্টভাবে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আসর সালাত অবহেলায় শেষ সময় পর্যন্ত ফেলে রাখা নিন্দিত।
  • তাড়াহুড়া করে সালাত আদায় করলে মনোযোগ কমে যেতে পারে।
  • সালাতে আল্লাহর স্মরণ থাকা জরুরি।
  • আসর সালাত সময়মতো আদায়ের বিষয়ে কঠিন সতর্কতা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন