৯/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২২৭১-[১৯] - দোয়া
আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলার জিকির ও তাঁর নৈকট্য লাভ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২২৭১-[১৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২২৭১-[১৯]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوْا» قَالُوا: وَمَا رِيَاضُ الْجِنَّةِ؟ قَالَ: «حِلَقُ الذِّكْرِ». رَوَاهُ التِّرْمِذِىُّ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন জান্নাতের বাগানে যাবে, তখন তোমরা বাগানের ফল খাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! জান্নাতের বাগান কি? তিনি বললেন, যিকিরের মজলিস।
[১] হাসান লিগয়রিহী : তিরমিযী ৩৫১০, আহমাদ ১২৫২৩, শু‘আবূল ঈমান ৫২৬, সহীহাহ্ ২৫৬২, সহীহ আত্ তারগীব ১৫১১। (তিরমিযী)[১]
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
