৯/১. অধ্যায়ঃ
আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলার জিকির ও তাঁর নৈকট্য লাভ - প্রথম অনুচ্ছেদ
এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো,سُبْحَانَ اللهُ، اَلْحَمْدُ لِلّٰهِ، لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ، بِسْمِ اللهِ، حَسْبِىَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ، اَسْتَغْفِرُ اللهَসুবহা-নাল্ল-হ, আল হামদুলিল্লা-হ, লা- ইলা-হা ইল্লাল্ল-হু, আল্ল-হু আকবার, লা- হাওলা ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা- বিল্লা-হ, বিসমিল্লা-হ, হাসবিয়াল্ল-হু লা- ইলা-হা ইল্লাল্ল-হ, আসতাগফিরুল্ল-হু সহ দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে দু’আ করা।জিকিরুল্লা-হ দ্বারা এটাও উদ্দেশ্য হতে পারে যে, সর্বদাই ভাল কাজে লিপ্ত থাকা যেমনঃ কুরআন তিলাওয়াত করা, হাদীস পাঠ করা, দীনী ’ইলম শিক্ষা করা, নফল সালাত আদায় করা ও উপরোক্ত দু’আগুলো মুখে বলা। এখানে দু’আর অর্থ জানা শর্ত নয় তবে জানলে অবশ্যই বেশি উত্তম।ইমাম নাবাবী (রহঃ) বলেন, শুধু মনে মনে জিকির করার চাইতে মনে মনে জিকির ও তা মুখে উচ্চারণ করা উত্তম। আর তিনি আরো বলেন, জিকির শুধুسبحان الله، الحمد لله، لا اله الا الله، لا حول ولا قوة الا باللهএর মধ্যে সীমাবদ্ধ নয় বরং মু’মিন, মুসলিমের জীবনের সমুদয় ’আমলই যিকিরের অন্তর্ভুক্ত হবে।
নবীজির হাত তুলে দু‘আ করার আমল
মিশকাতুল মাসাবীহ : ২২৫৩-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২২৫৩-[১]
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَرْفَعُ يَدَيْهِ فِى الدُّعَاءِ حَتّٰى يُرٰى بَيَاضُ إِبِطَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) দুয়ার সময় নিজের হাত উঠাতেন এমনকি তখন তাঁর বগলের উজ্জ্বলতা প্রকাশ পেত। [১]
[১] সহীহ : মুসলিম ৮৯৫, ইবনু আবী শায়বাহ্ ২৯৬৭৮।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২২৫৩-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু‘আ করার একটি দৃশ্য বর্ণিত হয়েছে। তিনি দু‘আর সময় নিজের হাত উঠাতেন, এমনকি তাঁর বগলের উজ্জ্বলতা দেখা যেত। এটি হাত তুলে দু‘আ করার বিষয়ে একটি সরাসরি বর্ণনা। এখানে কোনো দীর্ঘ বক্তব্য নেই; কিন্তু নবীজির আমলটি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। দু‘আ করার সময় হাত ওঠানো বিনয় ও চাওয়ার ভঙ্গি হিসেবে বোঝা যায়। তবে এই হাদিসে নির্দিষ্ট কোনো শব্দ বা আলাদা ফলের কথা বলা হয়নি। তাই শিক্ষা সীমিত থাকবে এতটুকুতেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু‘আর সময় হাত উঠাতেন এবং তা সাহাবি লক্ষ্য করেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দু‘আর সময় হাত উঠাতেন।
- হাত তুলে দু‘আ করা নবীজির আমল হিসেবে বর্ণিত হয়েছে।
- দু‘আর ভঙ্গিতেও বিনয়ের প্রকাশ আছে।
- হাদিসে বর্ণিত আমলকে অতিরিক্ত দাবি ছাড়া বুঝতে হবে।
