৮/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২২০৯-[২৩] - কুরআনের মর্যাদা
(কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২২০৯-[২৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২২০৯-[২৩]
وَعَنْ طَاوُوسٍ مُرْسَلًا قَالَ: سُئِلَ النَّبِىُّ ﷺ: أَيُّ النَّاسِ أَحْسَنُ صَوْتًا لِلْقُرْاٰنِ؟ وَأَحْسَنُ قِرَاءَةً؟ قَالَ: «مَنْ إِذَا سَمِعْتَه يقْرَأ أَرَأَيْت أَنَّه يَخْشَى اللّٰهَ». قَالَ طَاوُوسٌ: وَكَانَ طَلْقٌ كَذَلِكَ. رَوَاهُ الدَّارِمِىُّ
ত্বাঊস ইয়ামানী (রহঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো, (হে আল্লাহর নবী!) কোরআনে স্বর প্রয়োগ ও উত্তম তিলাওয়াতের দিক দিয়ে কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি (ﷺ) বললেন, যার তিলাওয়াত শুনে তোমার মনে হবে, তিলাওয়াতকারী আল্লাহকে ভয় করছে। বর্ণনাকারী ত্বাঊস (রহঃ) বলছেন, ত্বালক্ব (রহঃ) এরূপ তিলাওয়াতকারী ছিলেন। (দারিমী)[১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ১৩৩৯, সহীহাহ্ ১৫৮৩, দারিমী ৩৫৩২। কারণ এর সানাদে ‘আবদুল কারীম ইবনু আবিল মাখারিকব একজন দুর্বল রাবী। তবে হাদীসটি ইবনু মাজাহ এবং সহীহাহ্-তে সহীহ সূত্রে বর্ণিত।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
