৮/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৯৬-[১০] - উবাই ইবনু কা‘বের মর্যাদা
(কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব) - প্রথম অনুচ্ছেদ
উবাই ইবনু কা‘বকে কুরআন শুনানোর ঘটনা
মিশকাতুল মাসাবীহ : ২১৯৬-[১০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২১৯৬-[১০]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ لِأُبَىِّ بْنِ كَعْبٍ: «إِنَّ اللّٰهَ أَمَرَنِىْ أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْاٰنَ» قَالَ: اللّٰهُ سَمَّانِىْ لَكَ؟ قَالَ: «نَعَمْ». قَالَ: وَقَدْ ذُكِرْتُ عِنْدَ رَبِّ الْعَالَمِينَ؟ قَالَ: «نَعَمْ». فَذَرَفَتْ عَيْنَاهُ. وَفِىْ رِوَايَةٍ: إِنَّ اللّٰهَ أَمَرَنِىْ أَنْ أَقْرَأَ عَلَيْكَ ﴿لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا﴾ قَالَ: وَسَمَّانِىْ؟ قَالَ: «نَعَمْ». فَبَكٰى. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদিন উবাই ইবনু কা‘ব (রাঃ)-কে বললেন, তোমাকে কোরআন তিলাওয়াত শুনাতে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন। উবাই জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ কি আমার নাম ধরে আপনাকে এ কথা বলেছেন? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ। এবার উবাই বললেন, রব্বুল ‘আলামীনের কাছে আমি কী উত্থাপিত হয়েছি? রব্বুল ‘আলামীনের কাছে আমার সম্পর্কে আলোচনা করা হয়েছে? বা আমার নাম নেয়া হয়েছে? তিনি (ﷺ) বললেনঃ হ্যাঁ। এ কথা শুনে উবাই-এর দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল।অন্য এক বর্ণনায় আছে, তিনি (ﷺ) বলেছেনঃ ‘‘আমাকে আল্লাহ তা‘আলা হুকুম দিয়েছেন তোমাকে ‘লাম ইয়াকুনিল্লাযীনা কাফারূ’ সূরা পাঠ শুনাতে। উবাই বললেন, আল্লাহ কি আমার নাম বলেছেন? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ। শুনে উবাই কেঁদে ফেললেন। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ৪৯৬০, ৪৯৬১, মুসলিম ৭৯৯, সহীহ ইবনু হিব্বান ৭১৪৪।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৯৬-[১০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনু কা‘বকে বলেন, আল্লাহ আমাকে তোমাকে কুরআন তিলাওয়াত শুনাতে হুকুম দিয়েছেন। উবাই জিজ্ঞেস করেন, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? নবীজি বলেন, হ্যাঁ। উবাই আবার জানতে চান, রব্বুল আলামীনের কাছে কি আমার নাম নেওয়া হয়েছে? নবীজি বলেন, হ্যাঁ। এ কথা শুনে উবাইয়ের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। অন্য বর্ণনায় সূরা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারূ পাঠের কথা এসেছে। এই ঘটনা কুরআনের মর্যাদা, আল্লাহর কাছে একজন সাহাবির সম্মান এবং সত্যিকারের বিনয়ের দিক দেখায়। মর্যাদা পেলে অহংকার নয়, বরং চোখে পানি আসা—এটাই এখানে বড় শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর নির্দেশে কুরআন শুনানো এই ঘটনার বিশেষ মর্যাদা।
- উবাই রা.-এর কান্না তাঁর বিনয় ও আল্লাহভীতির পরিচয় দেয়।
- কুরআন শেখা ও শুনার সাথে সম্মান ও আদব জড়িত।
- মর্যাদা পেলে অহংকার নয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত।
