৮/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৯৫-[৯] - অন্যের মুখে কুরআন শুনার শিক্ষা
(কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব) - প্রথম অনুচ্ছেদ
কুরআন শ্রবণে হৃদয় নরম হওয়ার শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ২১৯৫-[৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২১৯৫-[৯]
وَعَنْ عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ لِي رَسُوْلُ اللّٰهِ ﷺ وَهُوَ عَلَى الْمِنْبَرِ: «اقْرَأْ عَلَىَّ». قُلْتُ: أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ؟ قَالَ: «إِنِّىْ أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِىْ». فَقَرَأْتُ سُورَةَ النِّسَاءِ حَتَّى اتَيْتُ إِلٰى هٰذِهِ الْاٰيَةِ ﴾فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلٰى هَؤُلَاءِ شَهِيْدًا﴿ قَالَ: «حَسْبُكَ الْاٰنَ». فَالْتَفَتُّ إِلَيْهِ فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারে বসে আমাকে বললেন, তুমি আমার সামনে কোরআন পড়ো (আমি তোমার কোরআন পড়া শুনব)। (তাঁর কথা শুনে) আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার সামনে আমি কোরআন পড়ব? অথচ এ কোরআন আপনার ওপর অবতীর্ণ হয়েছে। তিনি (ﷺ) বললেনঃ কোরআন আমি অন্যের মুখে শুনতে পছন্দ করি। অতঃপর আমি সূরা আন্ নিসা পড়তে শুরু করলাম। আমি ‘‘তখন কেমন হবে আমি যখন প্রত্যেক উম্মাতের বিরুদ্ধে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকেও সাক্ষী হিসেবে উপস্থিত করব এদের বিরুদ্ধে’’ এ আয়াত পর্যন্ত পৌঁছলে তিনি (ﷺ) বললেন, এখন বন্ধ করো। এ সময় আমি তাঁর দিকে তাকালাম। দেখলাম তাঁর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ৫০৫০, মুসলিম ৮০০, আবূ দাঊদ ৩৬৬৮, তিরমিযী ৩০২৫, ইবনু আবী শায়বাহ্ ৩০৩০৩, আহমাদ ৩৬০৬, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮৪৬০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১০৫৭, শু‘আবূল ঈমান ৯৮৯২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৯৫-[৯]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে তাঁকে কুরআন পড়তে বলেন। ইবনু মাসউদ আশ্চর্য হয়ে বলেন, কুরআন তো আপনার ওপর নাযিল হয়েছে, আমি আপনার সামনে পড়ব? নবীজি বলেন, আমি অন্যের মুখে কুরআন শুনতে পছন্দ করি। এরপর তিনি সূরা নিসা পড়তে থাকেন। যখন তিনি সেই আয়াতে পৌঁছান যেখানে প্রত্যেক উম্মতের সাক্ষী এবং নবীজিকে সাক্ষী হিসেবে আনার কথা আছে, তখন নবীজি বলেন, এখন বন্ধ করো। ইবনু মাসউদ তাকিয়ে দেখেন, নবীজির দুই চোখ দিয়ে পানি ঝরছে। এই হাদিস কুরআন শ্রবণ, ভাবনা এবং হৃদয়ের নরম হওয়ার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের মুখে কুরআন শুনাও নবীজির পছন্দের আমল ছিল।
- কুরআনের আয়াত নিয়ে ভাবলে হৃদয়ে গভীর প্রভাব পড়তে পারে।
- নবীজির কান্না কুরআনের প্রতি তাঁর গভীর বিনয় দেখায়।
- কুরআন পড়া যেমন আমল, মন দিয়ে শুনাও গুরুত্বপূর্ণ।
