৭/৯. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২১০২-[১] - রমাযানের শেষ দশকে ইতিকাফ

ইতেকাফ - প্রথম অনুচ্ছেদ

الإِعْتِكَابِএর শাব্দিক অর্থ হলো, কোন বিষয়ের আবশ্যকতা এবং নিজকে তার ওপর আটকে রাখা, তার ওপর প্রতিষ্ঠিত থাকা, সাধারণ অবস্থান তা যে কোন স্থানেই হোক।পারিভাষিক অর্থে ইতিকাফ হলো, নির্দিষ্ট কোন বিষয়কে আবশ্যকীয় করতঃ মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়।‘আল্লামা কুসতুলানী (রহঃ) বলেন, শাব্দিক অর্থেই ইতিকাফ হলো, অবস্থান করা, আটক রাখা, ভালো কিংবা মন্দ কোন বিষয়কে আবশ্যক করা। যেমন আল্লাহ তা‘আলার বাণী,لَا تُبَاشِرُوْهُنَّ وَأَنْتُمْ عَاكِفُوْنَঅর্থাৎ- ’‘মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা রমণীদের সাথে সঙ্গম কর না।’’ (সূরা আল বাকারাহ্ ২ : ১৮৭)‘আল্লামা ইবনুল মুনযির (রহঃ) বলেন, বিদ্বানগণ এ মর্মে একমত হয়েছেন যে, ইতিকাফ সুন্নাত, তা মানুষের ওপর ওয়াজিব নয়। তবে যদি কোন ব্যক্তি তার নিজের ওপর মানতের মাধ্যমে ইতিকাফ ওয়াজিব করে নেয়, তবে তা পালন করা ওয়াজিব।

রমাযানের শেষ দশকের ইতিকাফের ফজিলত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২১০২-[১]

عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِىُّ ﷺ يَعْتَكِفُ فِى الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَلَمْ يَعْتَكِفْ عَامًا. فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ اعْتَكَفَ عِشْرِيْنَ. رَوَاهُ التِّرْمِذِىُّ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কিন্তু এক বছর তিনি (ﷺ) তা করতে পারলেন না। এর পরের বছর তিনি (ﷺ) বিশ দিন ‘ইতিকাফ’ করলেন। (তিরমিযী)[১]

[১] সহীহ : তিরমিযী ৮০৩, সহীহ ইবনু খুযায়মাহ্ ২২২৭, মুসতাদারাক লিল হাকিম ১৬০১।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২১০২-[১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস (রাঃ) বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাযানের শেষ দশকে ইতিকাফ করতেন। এক বছর তিনি ইতিকাফ করতে পারেননি। পরের বছর তিনি বিশ দিন ইতিকাফ করেন। এই বর্ণনা থেকে রমাযানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব খুব স্পষ্ট হয়। এটি শুধু একটি মাঝে মাঝে করা আমল ছিল না; বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে তা করতেন। ইতিকাফের ফজিলত, রমাযানের শেষ দশক, এবং ছুটে যাওয়া ইবাদত পূরণের চেষ্টা—এই বিষয়গুলো এখানে উঠে এসেছে। এতে ইবাদতের ধারাবাহিকতা ও যত্নের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমাযানের শেষ দশকে ইতিকাফ নবী صلى الله عليه وسلم-এর নিয়মিত আমল ছিল।
  • কোনো ভালো আমল ছুটে গেলে তা পূরণের চেষ্টা করা ভালো।
  • ইতিকাফের মাধ্যমে বান্দা ইবাদতের জন্য নিজেকে আলাদা করে।
  • ইবাদতে ধারাবাহিকতা রাখা প্রশংসনীয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন