৭/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৮৪-[৯] - শেষ সাত রাতে কদর অনুসন্ধান

নফল সিয়ামের ইফতারের বিবরণ - তৃতীয় অনুচ্ছেদ

শেষ সাত রাতে লায়লাতুল কদর খোঁজা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৮৪-[৯]

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِىِّ ﷺ أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِى الْمَنَامِ فِى السَّبْعِ الْأَوَاخِرِ فَقَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «أَرٰى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِى السَّبْعِ الْأَوَاخِرِ فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِى السَّبْعِ الْأَوَاخِرِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর সাথীদের কয়েক ব্যক্তিকে লায়লাতুল কদর (রমাযান (রমজান) মাসের) শেষ সাতদিনে স্বপ্নে দেখানো হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি দেখছি তোমাদের সকলের স্বপ্ন শেষ সাত রাতের ব্যাপারে এক। তাই তোমাদের যে ব্যক্তি কদর রজনী পেতে চাও সে যেন (রমাযান (রমজান) মাসের) শেষ সাত রাতে তা খুঁজে। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ২০১৫, মুসলিম ১১৬৫, মুয়াত্ত্বা মালিক ১১৪৪, আহমাদ ৪৪৯৯, মু‘জামুল আওসাত ৩৮৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৫৪৪, সহীহ ইবনু হিব্বান ৩৬৭৫, সহীহ আল জামি‘ ৮৬৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৮৪-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকজন সাহাবির স্বপ্নের কথা এসেছে। তাঁদের স্বপ্নে লায়লাতুল কদর রমাযানের শেষ সাত রাতে দেখানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তাঁদের স্বপ্ন শেষ সাত রাতের বিষয়ে একরকম। তাই তিনি বলেন, যে ব্যক্তি কদর রজনী পেতে চায়, সে যেন শেষ সাত রাতে তা খোঁজে। এখানে মূল শিক্ষা হলো, শেষ দশকের পাশাপাশি শেষ সাত রাতও বিশেষভাবে গুরুত্ব পায়। হাদিসটি আমাদের শেখায়, লায়লাতুল কদর পাওয়ার আশা থাকলে শেষ সময়ে অলস হওয়া ঠিক নয়। বরং রমাযান শেষ হওয়ার আগ পর্যন্ত দোয়া, সালাত, কুরআন তিলাওয়াত ও আল্লাহর স্মরণে মন রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লায়লাতুল কদর খোঁজার জন্য শেষ সাত রাতকে গুরুত্ব দেওয়া উচিত।
  • সাহাবিদের স্বপ্নের মিল নবীজি উল্লেখ করেছেন।
  • রমাযানের শেষ ভাগে ইবাদতে মনোযোগ কমানো উচিত নয়।
  • কদর রাত পেতে চেষ্টা ও অনুসন্ধান দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন