৭/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৭৯-[৪] - নফল সাওম ভাঙার ছাড়

নফল সিয়ামের ইফতারের বিবরণ - প্রথম অনুচ্ছেদ

‘আল্লামা ‘আলী কারী (রহঃ) বলেন, অপর অনুলিপিতে রয়েছে(في توابع لصوم التطوع) অর্থাৎ- নফল সিয়ামের অনুগামী।

নফল সাওম ভাঙা: উম্মু হানী রা.-এর ঘটনার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৭৯-[৪]

عَنْ أُمِّ هَانِئٍ رَضِيَ اللّٰهُ عَنْهَا قَالَتْ: لَمَّا كَانَ يَوْمُ الْفَتْحِ فَتْحِ مَكَّةَ جَاءَتْ فَاطِمَةُ فَجَلَسَتْ عَلٰى يَسَارِ رَسُولِ اللّٰهِ ﷺ وَأَمُّ هَانِئٍ عَنْ يَمِينِه فَجَاءَتِ الْوَلِيدَةُ بِإِنَاءٍ فِيهِ شَرَابٌ فَنَاوَلَتْهُ فَشَرِبَ مِنْهُ ثُمَّ نَاوَلَه أُمَّ هَانِئٍ فَشَرِبَتْ مِنْهُ فَقَالَتْ: يَا رَسُوْلَ اللّٰهِ لَقَدْ أَفْطَرْتُ وَكُنْتُ صَائِمَةً فَقَالَ لَهَا: أَكُنْتِ تَقْضِينَ شَيْئًا؟» قَالَتْ: لَا. قَالَ: «فَلَا يَضُرُّكِ إِنْ كَانَ تَطَوُّعًا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ وَالدَّارِمِىُّ وَفِىْ رِوَايَةٍ لِأَحْمَدَ وَالتِّرْمِذِىِّ نَحْوُه وَفِيهِ فَقَالَتْ: يَا رَسُوْلَ اللّٰهِ أَمَا إِنِّىْ كُنْتُ صَائِمَةً فَقَالَ: «الصَّائِمُ أَمِيرُ نَفْسِه إِنْ شَاءَ صَامَ وَإِنْ شَاءَ أفْطَر

উম্মু হানী (রাঃ) হতে বর্ণিতঃ

মক্কা বিজয়ের দিন ফাতিমা (রাঃ) এলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর বাম পাশে বসলেন। আর উম্মু হানী (রাঃ) ছিলেন তাঁর ডান পাশে। এ সময় একটি দাসী হাতে একটি পাত্র নিয়ে এলো। এতে কিছু পানীয় ছিল। দাসীটি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে পান পাত্রটি রাখল। তিনি (ﷺ) সেখান থেকে কিছু পান করে তা উম্মু হানী (রাঃ)-কে দিলেন। উম্মু হানী (রাঃ)-ও ঐ পাত্র হতে কিছু পান করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল! আমি তো ইফতার করে ফেলেছি। অথচ আমি সায়িম ছিলাম।তিনি (ﷺ) তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি কি রমাযান (রমজান) মাসের কোন সাওম বা মানত কাযা করছিলে? উম্মু হানী (রাঃ) বললেন, না। তিনি (ﷺ) তখন বললেন, নফল সাওম হলে কোন অসুবিধা নেই- (আবূ দাঊদ, তিরমিযী, দারিমী)। ইমাম আহমদ ও আত্ তিরমিযীর এক বর্ণনায় এরূপই বর্ণিত হয়েছে। আর এতে আরো আছে, তখন উম্মু হানী (রাঃ) বললেন, আপনার জানা থাকতে পারে যে, আমি সায়িম। তিনি (ﷺ) বললেনঃ নফল সায়িম নিজের নাফসের মালিক (সে রাখতেও পারে ভাঙতেও পারে)।[১]

[১] সহীহ : ২৪৫৬, তিরমিযী ৭৩১, দারিমী ১৭৭৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৩৫০, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৩৫, আহমাদ ২৬৮৯৩, সহীহ আল জামি‘ ৩৮৫৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৭৯-[৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের দিনের একটি ঘটনা এসেছে। উম্মু হানী (রাঃ) সায়িম ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দেওয়া পাত্র থেকে পান করে ফেললেন। পরে তিনি জানালেন, তিনি সাওমে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তিনি কি রমাযানের কাযা বা মানতের সাওম রাখছিলেন? তিনি বললেন, না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফল সাওম হলে এতে অসুবিধা নেই। অন্য বর্ণনায় এসেছে, নফল সায়িম নিজের নফসের মালিক। এই হাদিসে নফল সাওমের নমনীয়তা ও ফরজ/মানত সাওম থেকে তার পার্থক্য স্পষ্টভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নফল সাওম ও কাযা বা মানতের সাওম এক নয়।
  • নফল সাওমে ভাঙার ক্ষেত্রে ছাড়ের কথা হাদিসে এসেছে।
  • কোন সাওম রাখা হয়েছে তা জানা বিধান বোঝার জন্য জরুরি।
  • নবীজির প্রশ্ন থেকে সাওমের ধরন আলাদা করার শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন