৭/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৭৬-[১] - নফল সাওম শুরু ও ভঙ্গ
নফল সিয়ামের ইফতারের বিবরণ - প্রথম অনুচ্ছেদ
‘আল্লামা ‘আলী কারী (রহঃ) বলেন, অপর অনুলিপিতে রয়েছে(في توابع لصوم التطوع) অর্থাৎ- নফল সিয়ামের অনুগামী।
নফল সাওম: খাবার না থাকলে নিয়ত, খাবার পেলে ছাড়
মিশকাতুল মাসাবীহ : ২০৭৬-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৭৬-[১]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا قَالَتْ: دَخَلَ عَلَىَّ النَّبِىِّ ﷺ ذَاتَ يَوْمٍ فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ شَىْءٌ؟» فَقُلْنَا: لَا قَالَ: «فَإِنِّىْ إِذًا صَائِمٌ». ثُمَّ أَتَانَا يَوْمًا اٰخَرَ فَقُلْنَا: يَا رَسُوْلَ اللّٰهِ أُهْدِىَ لَنَا حَيْسٌ فَقَالَ: «أَرِينِيهِ فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا» فَأَكَلَ. رَوَاهُ مُسْلِمٌ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) আমার কাছে এলেন। তিনি বললেন, তোমার কাছে কী (খাবার) কিছু আছে? আমি বললাম, না (কিছুতো নেই)। তিনি (ﷺ) বললেন, তাহলে আমি (আজ) সিয়াম পালন করবো! এরপর আর একদিন তিনি (ﷺ) আমার কাছে এলেন। (জিজ্ঞেস করলেন, তোমার কাছে কী খাবার কিছু আছে?) আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের জন্য ‘হায়স’ হাদিয়্যাহ্ এসেছে। তিনি (ﷺ) বললেন, আনো, আমাকে দেখাও। আমি সকাল থেকে সাওম রেখেছি। তারপর তিনি (ﷺ) ‘হায়স’ খেয়ে নিলেন। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১১৫৪, তিরমিযী ৭৩৩, নাসায়ী ২৩২৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ২১৪৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৯১৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৭৬-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে খাবার আছে কি না জিজ্ঞেস করলেন। খাবার না থাকায় তিনি বললেন, তাহলে আমি সাওম রাখছি। আবার আরেক দিন তিনি এলেন, তখন ‘হায়স’ হাদিয়াহ এসেছিল। তিনি বললেন, আমি সকাল থেকে সাওমে আছি, তারপর তা খেয়ে নিলেন। এই হাদিস নফল সাওমের একটি সহজ দিক দেখায়। এখানে ফরজ সাওমের কথা নয়; ঘরের খাবার পরিস্থিতি ও নফল সাওমের নমনীয়তা এসেছে। এটি পরিবারে স্বাভাবিকতা, সহজতা ও নববী জীবনের মানবিক দিকও তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নফল সাওমে দিনের শুরুতে পরিস্থিতি দেখে নিয়ত করার উদাহরণ এসেছে।
- খাবার না থাকলে নফল সাওম রাখা যেতে পারে—এমন ঘটনা বর্ণিত হয়েছে।
- হাদিসে নফল সাওম ভঙ্গের একটি ঘটনা দেখা যায়।
- নববী জীবন সহজ ও স্বাভাবিক ছিল।
