৭/৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৭৪-[৩৮] - আল্লাহর সন্তুষ্টির জন্য সাওম

নফল সিয়াম প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

আল্লাহর সন্তুষ্টির জন্য সাওম: জাহান্নাম থেকে দূরত্বের শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৭৪-[৩৮]

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللّٰهِ بَعَّدَهُ اللّٰهُ مِنْ جَهَنَّمَ كَبُعْدِ غُرَابٍ طَائِرٍ وَهُوَ فَرْخٌ حَتّٰى مَاتَ هَرِمًا». رَوَاهُ أَحْمَدُ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সাওম রাখে, আল্লাহ তা‘আলা তাকে জাহান্নাম থেকে ওই উড়তে থাকা কাকের দূরত্বের পরিমাণ দূরে রাখবেন, যে কাক বাচ্চা অবস্থায় উড়তে শুরু করে বৃদ্ধ অবস্থায় মারা যায়। (আহমদ, বায়হাক্বী)[১]

[১] য‘ঈফ : আহমাদ ১০৪২৭, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ১৩৩০। কারণ এর সানাদে লাহ্ই‘আহ্-এর উস্তায একজন অপরিচিত রাবী। আর লাহ্ই‘আহ্-কে ইবনুল কত্ত্বান মাজহূলুল হাল বলেছেন।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৭৪-[৩৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সাওম রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে অনেক দূরে রাখেন। হাদিসে দূরত্ব বোঝাতে একটি উড়তে থাকা কাকের উদাহরণ এসেছে—যে কাক বাচ্চা অবস্থায় উড়তে শুরু করে এবং বৃদ্ধ হয়ে মারা যায়। এই উদাহরণ ফজিলতের বিশালতা বোঝায়। এখানে মূল শব্দ হলো আল্লাহর সন্তুষ্টি। সাওম যদি শুধু অভ্যাস বা লোকদেখানো না হয়ে আল্লাহর জন্য হয়, তবে তার মর্যাদা আলাদা। এই হাদিস মানুষকে নিয়ত ঠিক করে সাওম রাখার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাওমের মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি।
  • আল্লাহর জন্য সাওম রাখার বড় ফজিলত হাদিসে এসেছে।
  • হাদিসে জাহান্নাম থেকে দূরত্বের উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো হয়েছে।
  • নিয়ত ঠিক রাখা নফল সাওমের গুরুত্বপূর্ণ শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন