৭/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৬৯-[৩৩] - রমাযানের পর আশূরার অবস্থান
নফল সিয়াম প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
রমাযানের পর আশূরার সাওম: নির্দেশ থেকে ঐচ্ছিকতার শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ২০৬৯-[৩৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৬৯-[৩৩]
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَأْمُرُ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ وَيَحُثُّنَا عَلَيْهِ وَيَتَعَاهَدُنَا عِنْدَه فَلَمَّا فُرِضَ رَمَضَانُ لَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا عَنْهُ وَلَمْ يَتَعَاهَدْنَا عِنْدَه. رَوَاهُ مُسْلِمٌ
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রথম প্রথম আমাদেরকে ‘আশূরার দিন সাওম রাখার হুকুম দিয়েছেন। এর প্রতি অনুপ্রেরণা যুগিয়েছেন; এ দিন আসার সময় আমাদের খোঁজ-খবর নিয়েছেন। কিন্তু রমাযানের সাওম ফরজ হবার পর তিনি (ﷺ) আর আমাদেরকে এ দিনের সাওম রাখতে না হুকুম দিয়েছেন, না নিষেধ করেছেন। আর এ দিন এলে আমাদের না কোন খোঁজ-খবর নিয়েছেন। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১১২৮, ইবনু আবী শায়বাহ্ ৯৩৫৮, আহমাদ ২০৯০৮, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৮৬৯, সুনানুল কাবীর লিল বায়হাক্বী ৮৪১৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৬৯-[৩৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আশূরার দিন সাওম রাখার হুকুম দিতেন, উৎসাহ দিতেন এবং দিনটি এলে সাহাবীদের খোঁজ-খবর নিতেন। কিন্তু রমাযানের সাওম ফরয হওয়ার পর তিনি আর আশূরার সাওম রাখতে আদেশ করেননি, নিষেধও করেননি, এবং আগের মতো খোঁজও নেননি। এই হাদিস থেকে বোঝা যায়, আশূরার সাওমের গুরুত্ব আছে, কিন্তু রমাযানের ফরয সাওম আসার পর তার বিধানের ধরন বদলেছে। এখানে মূল শিক্ষা হলো ফরয ও নফল আমলের পার্থক্য বোঝা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবর্তিত নির্দেশনা অনুসরণ করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রথম দিকে আশূরার সাওমে বিশেষ নির্দেশ ও উৎসাহ ছিল।
- রমাযানের সাওম ফরয হওয়ার পর আশূরার অবস্থান বদলে যায়।
- নববী নির্দেশনার পরিবর্তন বুঝে আমল করা দরকার।
- ফরয সাওম ও নফল সাওমের মর্যাদা এক নয়।
