৭/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৪০-[৪] - সওম (রোজা)
নফল সিয়াম প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২০৪০-[৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৪০-[৪]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَا رَأَيْتُ النَّبِىَّ ﷺ يَتَحَرّٰى صِيَامَ يَوْمٍ فَضَّلَه عَلٰى غَيْرِه إِلَّا هٰذَا الْيَوْمَ: يَوْمَ عَاشُورَاءَ وَهٰذَا الشَّهْرُ يَعْنِىْ شَهْرَ رَمَضَان. (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কখনো নবী (ﷺ)-কে সাওম পালনের ক্ষেত্রে ‘আশূরার দিনের সাওম ছাড়া অন্য কোন দিনের সাওমকে এবং এ মাস (অর্থাৎ-) রমাযান (রমজান) ছাড়া অন্য কোন মাসের সাওমকে অধিক মর্যাদা দিতে দেখিনি। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ২০০৬, মুসলিম ১১৩২, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ৭৮৩৭, আহমাদ ৩৪৭৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৩৯৮।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
