৭/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৩৯-[৩] - সওম (রোজা)
নফল সিয়াম প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২০৩৯-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৩৯-[৩]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللّٰهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ». رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রমাযান (রমজান) মাসের সাওমের পরে উত্তম সাওম হলো আল্লাহর মাস, মুহাররম মাসের সাওম। আর ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত (অর্থাৎ- তাহাজ্জুদ)। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১১৬৩, আবূ দাঊদ ২৪২৯, তিরমিযী ৪৩৮, নাসায়ী ১৬১৩, আহমাদ ৮৫৩৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ১১৩৪, মুসতাদারাক লিল হাকিম ১১৫৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৪২১, সহীহ ইবনু হিব্বান ৩৬৩৬, ইরওয়া ৯৫১, সহীহ আত্ তারগীব ৬১৫।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
