৭/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৩৫-[৬] - সওম (রোজা)
(সিয়াম) কাজা করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২০৩৫-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৩৫-[৬]
عَنْ مَالِكٍ بَلَغَه أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُسْأَلُ: هَلْ يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ أَوْ يُصَلِّىْ أَحَدٌ عَنْ أَحَدٍ؟ فَيَقُولُ: لَا يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ. وَلَا يُصَلِّىْ أَحَدٌ عَنْ أَحَدٌ. رَوَاهُ فِى الْمُوَطَّأ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর পর্যন্ত এ বর্ণনাটি পৌঁছেছে যে, ইবনু উমর (রাঃ) কে জিজ্ঞেস করা হত, কোন ব্যক্তি কি অন্য কোন ব্যক্তির পক্ষ থেকে সাওম আদায় করে দিতে পারে, কিংবা সালাত আদায় করে দিতে পারে? এ প্রশ্নের জবাবে ইবনু উমর (রাঃ) বলতেন, কোন লোকের পক্ষ থেকে কেউ না সালাত আদায় করতে পারে আর না কেউ সাওম রাখতে পারে। (মুয়াত্ত্বা)[১]
[১] য‘ঈফ : মুয়াত্ত্বা মালিক ১০৬৯। এর সানাদটি মুনক্বতি‘।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
