৭/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৩৪-[৫] - সওম (রোজা)
(সিয়াম) কাজা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২০৩৪-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৩৪-[৫]
عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ: «مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامُ شَهْرِ رَمَضَانَ فَلْيُطْعَمْ عَنْهُ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينٌ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَقَالَ: وَالصَّحِيحُ أَنَّه مَوْقُوْفٌ عَلٰى ابْنِ عُمَرَ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ তার ওপর সাওম আদায়ের দায়িত্ব ছিল, এমতাবস্থায় তার তরফ থেকে (তার ওয়ারিসগণকে) প্রতিটি সাওমের পরিবর্তে একজন মিসকীনকে খাবার খাইয়ে দিতে হবে। (তিরমিযী; ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটির ব্যাপারে সঠিক কথা হলো, এটি ইবনু উমর পর্যন্ত মাওকূফ। এটি তাঁর কথা [অর্থাৎ- রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা নয়]।)[১]
[১] য‘ঈফ : তিরমিযী ৭১৮, ইবনু মাজাহ ১৭৫৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ২০৫৬, য‘ঈফ আল জামি‘ ৫৮৫৩। কারণ এর সানাদে মুহাম্মাদ ইবনু ‘আবদুর রহমান ইবনু আবী লায়লা একজন প্রসিদ্ধ দুর্বল রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
