৭/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০২৫-[৭] - সওম (রোজা)
মুসাফিরের সওম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২০২৫-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০২৫-[৭]
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ الْكَعْبِىِّ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «إِن اللّٰهَ وَضَعَ عَنِ الْمُسَافِرِ شَطْرَ الصَّلَاةِ وَالصَّوْمَ عَنِ الْمُسَافِرِ وَعَنِ الْمُرْضِعِ وَالْحُبْلٰى». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ وَالنَّسَائِىُّ وَابْنُ مَاجَهْ
আনাস ইবনু মালিক আল কা‘বী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলা মুসাফির থেকে অর্ধেক সালাত কমিয়ে দিয়েছেন। এভাবে মুসাফির, দুগ্ধবতী মা ও গর্ভবতী নারীদের জন্য সাওম (আপাতত) মাফ করে দিয়েছেন। (আবূ দাঊদ, তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ)[১]
[১] হাসান সহীহ : আবূ দাঊদ ২৪০৮, তিরমিযী ৭১৫, নাসায়ী ২৩১৫, ইবনু মাজাহ ১৬৬৭।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
