৬/৯. অধ্যায়ঃ

দান করে দান ফেরত না নেবার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

সদাকাহ দিয়ে ফেরত নেওয়ার কঠোর সতর্কতা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৯৫৪-[১]

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: حَمَلْتُ عَلى فَرَسٍ فِي سَبِيلِ اللّهِ فَأَضَاعَهُ الَّذِىْ كَانَ عِنْدَه فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَه وَظَنَنْتُ أَنَّه يَبِيْعُه بِرُخْصٍ فَسَأَلْتُ النَّبِيَّ ﷺ فَقَالَ: «لَا تَشْتَرِه وَلَا تَعُدْ فِىْ صَدَقَتِكَ وَإِنْ أَعْطَاكَه بِدِرْهَمٍ فَإِنَّ الْعَائِدَ فِىْ صَدَقَتِه كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِه». وَفِىْ رِوَايَةٍ: «لَا تَعُدْ فِىْ صَدَقَتِكَ فَإِنَّ الْعَائِدَ فِىْ صَدَقَتِه كَالْعَائِدِ فِىْ قَيْئِه». (مُتَّفَقٌ عَلَيْهِ)

উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি এক ব্যক্তিকে আল্লাহর পথে সাওয়ার হবার জন্য ঘোড়া দান করলাম। সে এ ঘোড়াটি নষ্ট করে ফেলল। (তখন) আমি ঘোড়াটিকে কিনে নেবার ইচ্ছা করলাম। আমার ধারণা ছিল, সে কম দামে ঘোড়াটি বিক্রী করবে। এ সম্পর্কে আমি নবী (ﷺ) কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি ওটা কিনো না। আর দান করা জিনিস ফেরতও নিও না যদি তা তোমাকে এক দিরহামের বিনিময়েও দেয়। কারণ সদাক্বাহ্ দিয়ে ফেরত নেয়া ব্যক্তি ঐ কুকুরের সমতুল্য, যে নিজের বমি নিজে চেটে খায়। অপর এক বর্ণনায় আছে, তিনি (ﷺ) বলেছেনঃ দান করা সদাক্বাহ্ ফেরত নেয়া ব্যক্তি তারই মতো, যে বমি করে এবং তা চেটে খায়। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ১৪৯০, মুসলিম ১৬২০।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৫৪-[১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি আল্লাহর পথে সওয়ার হওয়ার জন্য এক ব্যক্তিকে ঘোড়া দান করেছিলেন। পরে সেই ব্যক্তি ঘোড়াটি নষ্ট করে ফেললে ‘উমার (রাঃ) ভাবলেন, হয়তো কম দামে কিনতে পারবেন। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم) তাঁকে ঘোড়াটি কিনতে নিষেধ করলেন এবং দান করা জিনিস ফেরত নিতে নিষেধ করলেন, যদিও তা এক দিরহামের বিনিময়ে দেওয়া হয়। এরপর সদাকাহ ফেরত নেওয়ার জন্য কঠোর উপমা দেওয়া হয়েছে। এই হাদিস দানকে চূড়ান্তভাবে আল্লাহর পথে ছেড়ে দেওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দান করার পর তা ফেরত নেওয়ার চেষ্টা করা উচিত নয়।
  • কম দামে হলেও দান করা জিনিস কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • সদাকাহকে আল্লাহর পথে ছেড়ে দেওয়ার মানসিকতা দরকার।
  • দান ফেরত নেওয়ার বিষয়ে হাদিসে কঠোর সতর্কতা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন