৬/৮. অধ্যায়ঃ

স্বামীর সম্পদ থেকে স্ত্রীর সদাকা করা - তৃতীয় অনুচ্ছেদ

মিসকীনকে খাবার দিলে সাওয়াব ভাগ হয়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৯৫৩-[৭]

عَنْ عُمَيْرٍ مَوْلى ابِي اللَّحْمِ قَالَ: أَمَرَنِي مَوْلَايَ أَنْ أُقَدِّدَ لَحْمًا فَجَاءَنِىْ مِسْكِيْنٌ فَأَطْعَمْتُه مِنْهُ فَعَلِمَ بِذلِكَ مَوْلَايَ فَضَرَبَنِىْ فَأَتَيْتُ رَسُولَ اللّهِ ﷺ فَذَكَرْتُ ذلِكَ لَه فَدَعَاهُ فَقَالَ: «لِمَ ضَرَبْتَه؟» فَقَالَ يُعْطِىْ طَعَامِىْ بِغَيْرِ أَنْ امُرَه فَقَالَ: «الْأَجْرُ بَيْنَكُمَا» . وَفِىْ رِوَايَةٍ قَالَ: كُنْتُ مَمْلُوكًا فَسَأَلْتُ رَسُولَ اللّهِ ﷺ: أَأَتَصَدَّقُ مِنْ مَالِ مَوَالِيَّ بِشَيْءٍ؟ قَالَ: «نَعَمْ وَالْأَجْرُ بَيْنَكُمَا نِصْفَانِ» . رَوَاهُ مُسْلِمٌ

আবুল লাহম (রাঃ) এর আযাদ করা গোলাম ‘উমায়র (রাঃ) হতে বর্ণিতঃ

আমার মুনিব আমাকে গোশত টুকরা করার হুকুম দিলেন। এমন সময় একজন মিসকীন এলো। আমি তাকে ওখান থেকে কিছু গোশত খেতে দিলাম। আমার মুনিব এ কথা জানতে পারলেন। তিনি আমাকে মারলেন। আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে এলাম। এ ঘটনা তাঁর কাছে বললাম। তিনি আমার মুনিবকে ডেকে পাঠালেন।তাকে জিজ্ঞেস করলেন, তুমি ‘উমায়রকে মেরেছ কেন? তিনি বললেন, সে আমার অনুমতি ছাড়া (মিসকীনকে) খাবার দিয়ে দেয়। রাসূল (ﷺ) বললেন, এর সাওয়াব তোমাদের দুইজনেরই হত। অন্য বর্ণনায় আছে, ‘উমায়র বলেছেন, আমি গোলাম। তাই রাসূলুল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞেস করেছিলাম আমার মুনিবের ধন সম্পদ থেকে সাদাকাহ করতে পারব কিনা? তিনি বললেন, হ্যাঁ, পারবে। এর সাওয়াব তোমরা দুজন অর্ধেক অর্ধেক করে পাবে। (মুসলিম)[১]

[১] সহীহ : মুসলিম ১০২৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৫৩-[৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ‘উমায়র (রাঃ)-এর ঘটনা এসেছে। তাঁর মুনিব তাঁকে গোশত টুকরা করার নির্দেশ দেন। তখন একজন মিসকীন এলে তিনি তাকে কিছু গোশত খেতে দেন। মুনিব তা জানতে পেরে তাঁকে মারেন। এরপর তিনি রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم)-এর কাছে বিষয়টি বলেন। নবীজী মুনিবকে ডেকে জিজ্ঞেস করেন কেন মেরেছ। মুনিব বলেন, সে অনুমতি ছাড়া আমার খাবার দেয়। রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم) বলেন, এর সাওয়াব তোমাদের দুজনেরই হত। অন্য বর্ণনায় দাসের প্রশ্নের উত্তরে বলা হয়েছে, সে মুনিবের সম্পদ থেকে সদাকাহ করতে পারে এবং সাওয়াব অর্ধেক অর্ধেক হবে। হাদিসটি খাদ্যদান, মিসকীনের প্রতি দয়া এবং মালিক-খাদিমের সাওয়াবের বিষয় শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিসকীনকে খাবার দেওয়া সাওয়াবের কাজ।
  • মালিকের সম্পদ ব্যবহারে অনুমতির বিষয়টি গুরুত্ব রাখে।
  • নির্দিষ্ট অবস্থায় মালিক ও খাদিম দুজনেই সাওয়াব পেতে পারে।
  • ভুল বোঝাবুঝির ক্ষেত্রে নবীজীর কাছে বিচার চাওয়ার শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন