৬/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯১৭-[৩০] - যাকাত
সদাকার মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৯১৭-[৩০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৯১৭-[৩০]
وَعَنِ الْبَرَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: «مَنْ مَنَحَ مِنْحَةَ لَبَنٍ أَو وَرَقٍ أَوْ هَدى زُقَاقًا كَانَ لَه مِثْلَ عِتْقِ رَقَبَةٍ». رَوَاهُ التِّرْمِذِيُّ
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কাউকে একটি দুগ্ধবতী ছাগী দুধ পানের জন্য দিবে অথবা রূপা (অর্থাৎ টাকা-পয়সা) ধার হিসেবে দেবে অথবা পথহারা কোন ব্যক্তিকে পথ দেখিয়ে দেবে, সে একটি গোলাম স্বাধীন করার মতো সওয়াব পাবে। (তিরমিযী) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ১৯৫৭, সহীহ আত্ তারগীব ৮৯৮।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
