৬/৫. অধ্যায়ঃ

দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম - তৃতীয় অনুচ্ছেদ

সাহায্যপ্রার্থী এলে ফিরিয়ে নয়, সাধ্যমতো দান

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৮০-[২২]

وَعَنْ مَوْلى لِعُثْمَانَ قَالَ: أُهْدِيَ لِأُمِّ سَلَمَةَ بُضْعَةٌ مِنْ لَحْمٍ وَكَانَ النَّبِيُّ ﷺ يُعْجِبُهُ اللَّحْمُ فَقَالَتْ لِلْخَادِمِ: ضَعِيهِ فِي الْبَيْتِ لَعَلَّ النَّبِيَّ ﷺ يَأْكُلُه فَوَضَعَتْهُ فِىْ كَوَّةِ الْبَيْتِ. وَجَاءَ سَائِلٌ فَقَامَ عَلَى الْبَابِ فَقَالَ: تَصَدَّقُوا بَارَكَ اللّهُ فِيكُمْ. فَقَالُوا: بَارَكَ اللّهُ فِيكَ. فَذَهَبَ السَّائِلُ فَدَخَلَ النَّبِيِّ ﷺ فَقَالَ: «يَا أَمَّ سَلَمَةَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ أَطْعَمُه؟» . فَقَالَتْ: نَعَمْ. قَالَتْ لِلْخَادِمِ: اذْهَبِىْ فَأَتى رَسُولَ اللّهِ ﷺ بِذلِكِ اللَّحْمِ. فَذَهَبَتْ فَلَمْ تَجِدْ فِي الْكَوَّةِ إِلَّا قِطْعَةَ مَرْوَةٍ فَقَالَ النَّبِي ﷺ: «فَإِن ذلِكَ اللَّحْمَ عَادَ مَرْوَةً لِمَا لَمْ تُعْطُوهُ السَّائِلَ» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي دَلَائِل النُّبُوَّةِ

উসমান (রাঃ) এর আযাদকৃত গোলাম হতে বর্ণিতঃ

(একবার) উম্মুল মু‘মিনীন উম্মু সালামাহ্ (রাঃ) এর কাছে (রান্না করা) কিছু গোশতের টুকরা তুহফা হিসেবে এলো। এর গোশত নবী (ﷺ) এর খুব প্রিয় (খাবার) ছিল ।উম্মু সালামাহ্ তাঁর সেবিকাকে বললেন, এ গোশত ঘরে রেখে দাও। নবী (ﷺ) তা হয়ত খাবেন। সেবিকা তা রেখে দিল। এ সময়ে একজন ভিক্ষুক দরজায় দাঁড়িয়ে উচ্চঃস্বরে বলল, হে অন্তঃপুরবাসিনী! আল্লাহর পথে কিছু খরচ করো, আল্লাহ তোমাদের ধন-সম্পদে বারাকাত দেবেন। ঘরের লোকেরা বলল, আল্লাহ তোমাকে বারাকাত দান করুন (অর্থাৎ মাফ করো)।রাসূলুল্লাহ্ (ﷺ) ঘরে এসে বললেন, হে উম্মু সালামাহ্! তোমার কাছে খাবার আছে? উম্মু সালামাহ্ (রাঃ) জবাব দিলেন, হ্যাঁ আছে। (এরপর) তিনি সেবিকাকে বললেন, যাও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য গোশত নিয়ে এসো। সেবিকা আনতে গেল। কিন্তু সে তাদের কাছে গিয়ে হতবাক। (সে দেখল), তাদের মধ্য একটি সাদা হাড় ছাড়া কিছু নেই। (এ অবস্থা দেখে) নবী (ﷺ) বললেনঃ তোমরা ভিক্ষুককে কিছুই দাওনি। তাই এ গোশত খণ্ডই সাদা হাড় হয়ে গেছে। (বায়হাক্বী; এ বর্ণনাটি দালায়িলুন নুবূওয়্যাত গ্রন্থে উদ্ধৃত করেছেন।)

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৮০-[২২]-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় উম্মু সালামাহ রাঃ-এর ঘরে কিছু গোশত আসে, যা নবী صلى الله عليه وسلم পছন্দ করতেন। একজন সাহায্যপ্রার্থী দরজায় এসে আল্লাহর পথে খরচ করতে বলে এবং বারাকাতের দোয়া করে। ঘরের লোকেরা তাকে কিছু না দিয়ে শুধু দোয়া করে ফিরিয়ে দেয়। পরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খাবার চাইলে দেখা যায়, গোশতের জায়গায় শুধু সাদা হাড়ের মতো কিছু আছে। নবী صلى الله عليه وسلم বলেন, তারা ভিক্ষুককে কিছু দেয়নি, তাই গোশত সাদা হাড় হয়ে গেছে। এই বর্ণনা দান, সাইল বা সাহায্যপ্রার্থীর প্রতি আচরণ এবং আল্লাহর পথে খরচের শিক্ষা দেয়। তবে এটি বায়হাকীর দালায়িলুন নুবূওয়্যাতে উদ্ধৃত বর্ণনা, তাই ব্যাখ্যায় মূল ঘটনার সীমা মেনে চলা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দরজায় সাহায্যপ্রার্থী এলে সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করা ভালো।
  • শুধু কথায় নয়, সম্ভব হলে কাজে সাহায্য করা দরকার।
  • খাবার ও সম্পদে বারাকাতের আশা দানের সঙ্গে জড়িত হতে পারে।
  • সাহায্যপ্রার্থীর সঙ্গে কোমল আচরণ করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন