৫/৬. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির দাফনের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

দাফনের সময় কুরআনপ্রেমী মৃতের জন্য দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭০৬-[১৪]

وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ ﷺ دَخَلَ قَبْرًا لَيْلًا فَأُسْرِجَ لَه بِسِرَاجٍ فَأَخَذَ مِنْ قِبَلِ الْقِبْلَةِ وَقَالَ: «رَحِمَكَ اللّهُ إِنْ كُنْتَ لَأَوَّاهًا تَلَّاءً لِلْقُرْانِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ فِىْ شَرْحِ السُّنَّةِ: إِِسْنَادُه ضَعِيْفٌ

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একবার রাতের বেলা মৃতকে রাখার জন্য ক্ববরে নামলেন। তার জন্য চেরাগ জ্বালিয়ে দেয়া হয়েছিল। তিনি মাইয়্যিতকে ক্বিবলার দিক থেকে ধরলেন (তাকে ক্ববরে রাখলেন) এবং এ দোয়া পড়লেন, “রহিমাকাল্ল-হু ইন্ কুন্‌তা লাআও্ওয়া-হান তাল্লা-আন লিল কুরআ-ন” [অর্থাৎ আল্লাহ তোমার ওপর রহম করুন। (তুমি আল্লাহর ভয়ে) কাঁদতে, আর কুরআনে কারীম বেশী বেশী পড়তে (এ দুইটি কারণে তুমি রহ্‌মাত ও মাগফিরাতের উপযোগী)] ( তিরমিযী; শারহুস্ সুন্নাহ্‌য় বলা হয়েছে এ বর্ণনার সনদ দুর্বল)। [১]

[১] য‘ঈফ : আত্ তিরমিযী ১০৫৭, শারহুস্ সুন্নাহ্ ১৫১৪। দু’টি কারণে, প্রথমতঃ এর সানাদে রাবী ইয়াহ্ইয়া ইবনু আল ইয়ামান স্মৃতিশক্তিজনিত ত্রুটির কারণে একজন দুর্বল রাবী। দ্বিতীয়তঃ হাজ্জাজ ইবনু ‘আরত্বত একজন মুদ্দালিস রাবী।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭০৬-[১৪]-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় এসেছে, নবী صلى الله عليه وسلم একবার রাতে একটি ক্ববরে প্রবেশ করেন। তাঁর জন্য আলো জ্বালানো হয়। তিনি মাইয়্যিতকে কিবলার দিক থেকে ধরেন এবং বলেন, আল্লাহ তোমার ওপর রহম করুন; তুমি আল্লাহভীরু ছিলে এবং কুরআন বেশি তিলাওয়াত করতে। এখানে দাফনের দোয়া, কিবলার দিক থেকে মাইয়্যিত ধরার বিষয় এবং কুরআন তিলাওয়াতের প্রশংসা একসাথে এসেছে। তবে বর্ণনার শেষে উল্লেখ আছে, শারহুস সুন্নাহ অনুযায়ী এর সনদ দুর্বল। তাই এই তথ্যটি সতর্কতার সঙ্গে বলা উচিত। মূল শিক্ষা হলো, মৃতের জন্য রহমতের দোয়া করা এবং জীবনে কুরআনের সঙ্গে সম্পর্ক রাখা প্রশংসনীয় বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত ব্যক্তির জন্য রহমতের দোয়া করার শিক্ষা পাওয়া যায়।
  • কুরআন তিলাওয়াতকারী ব্যক্তির প্রশংসা এই বর্ণনায় এসেছে।
  • রাতের দাফনের বর্ণনাও হাদিসে পাওয়া যায়।
  • বর্ণনার সনদ দুর্বল বলা হয়েছে, তাই সতর্কতার সঙ্গে উপস্থাপন করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন