১/৫. অধ্যায়ঃ

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ

কুরআন ও সুন্নাহ একসাথে মানার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৩-[২৪]

وَعَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيْكَرِبَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أَلَا إِنِّي أُوتِيتُ الْقُرْاۤنَ وَمِثْلَه مَعَه أَلاَ يُوشِكُ رَجُلٌ شَبْعَانُ عَلى أَرِيكَتِه يَقُولُ عَلَيْكُمْ بِهذَا الْقُرْآنِ فَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَلَالٍ فَأَحِلُّوهُ وَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَرَامٍ فَحَرِّمُوهُ وَاِنَّ مَا حَرَّمَ رَسُوْلُ اللهِ ﷺ كَمَا حَرَّمَ الله، أَلَا لَا يَحِلُّ لَكُمُ الْحِمَارُ الْأَهْلِيُّ وَلَا كُلُّ ذِي نَابٍ مِنْ السَّبُعِ وَلَا لُقَطَةُ مُعَاهِدٍ اِلَّا أَنْ يَسْتَغْنِيَ عَنْهَا صَاحِبُهَا وَمَنْ نَزَلَ بِقَوْمٍ فَعَلَيْهِمْ أَنْ يَقْرُوْهُ فَإِنْ لَمْ يَقْرُوْهُ فَلَه أَنْ يُعْقِبَهُمْ بِمِثْلِ قِرَاهُ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَرَوَى الدَّارِمِيُّ نَحْوَه وَكَذَا ابْنُ مَاجَةَ اِلى قَوْلِه كَمَا حَرَّمَ اللهُ

মিক্বদাম ইবনু মা‘দীকারিব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সাবধান! আমাকে কুরআন দেয়া হয়েছে এবং তার সাথে তার অনুরূপ জিনিসও। জেনে রেখ, শীঘ্রই এমন এক সময় এসে যাবে, যখন কোন উদরভর্তি বড় লোক তার গদিতে বসে বলবে, তোমরা কেবল এ কুরআনকেই গ্রহণ করবে। এতে যা হালাল পাবে তাকেই হালাল জানবে এবং যা এতে হারাম পাবে তাকেই হারাম মনে করবে। অথচ রাসূলুল্লাহ (ﷺ) যা হারাম বলেছেন, তা আল্লাহ যা হারাম করেছেন তারই অনুরূপ।তাই জেনে রেখ! গৃহপালিত গাধা তোমাদের জন্য হালাল নয় এবং শিকারী দাঁতওয়ালা কোন হিংস্র পশুও হালাল নয়। এমতাবস্থায় মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিকের কোন হারানো বস্তুও তোমাদের জন্য হালাল নয়, তবে সে যদি সেটির মুখাপেক্ষী না হয় সেক্ষেত্রে ভিন্ন কথা।যখন কোন লোক কোন সম্প্রদায়ের নিকট পৌঁছে, তাদের উচিত ঐ লোকের মেহমানদারি করা। যদি তারা তার মেহমানদারি না করে তবে সে জোরপূর্বক তাদের নিকট থেকে তার মেহমানদারির সম-পরিমাণ জিনিস আদায় করার অধিকার রাখবে। (অথচ কুরআনে এ সকল বিষয়ের উল্লেখ নেই)। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৪৬০৪, সহীহুল জামি‘ ২৬৪৩, ইবনু মাজাহ ১২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৩-[২৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم স্পষ্টভাবে বলেছেন, তাঁকে কুরআন দেওয়া হয়েছে এবং তার সাথে অনুরূপ জিনিসও দেওয়া হয়েছে। এরপর তিনি এমন লোকের কথা বলেছেন, যে গদিতে বসে বলবে—শুধু কুরআন গ্রহণ কর, সেখানে যা হালাল পাবে হালাল জানবে, যা হারাম পাবে হারাম জানবে। হাদিসে বলা হয়েছে, রাসূল صلى الله عليه وسلم যা হারাম করেছেন, তা আল্লাহর হারাম করার মতোই মান্য। এরপর গৃহপালিত গাধা, দাঁতওয়ালা হিংস্র পশু, মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিকের হারানো বস্তু এবং মেহমানদারির বিষয়ে কয়েকটি বিধান এসেছে। মূল শিক্ষা হল, সুন্নাহর বিধানকে বাদ দিয়ে দ্বীন বোঝা যায় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم-এর হারাম ঘোষণা দ্বীনের বিধানের অংশ।
  • শুধু কুরআনের নামে সুন্নাহ বাদ দেওয়া ভুল পথ।
  • মানুষের সম্পদ ও মেহমানদারির হক সম্পর্কেও সুন্নাহ দিকনির্দেশনা দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন