৪/৪৮. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৭৮-[৭] - সালাত
কুরবানি - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৪৭৮-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৪৭৮-[৭]
عَن مِخْنَفِ بْنِ سُلَيْمٍ قَالَ: كُنَّا وُقُوفًا مَعَ رَسُولِ اللّهِ ﷺ بِعَرَفَةَ فَسَمِعْتُه يَقُولُ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّ عَلى كُلِّ أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أُضْحِيَّةً وَعَتِيرَةً هَلْ تَدْرُونَ مَا الْعَتِيرَةُ؟ هِيَ الَّتِي تُسَمُّونَهَا الرَّجَبِيَّةَ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هذَا حَدِيثٌ غَرِيْبٌ ضَعِيْفُ الْإِسْنَادِ وَقَالَ أَبُو دَاوُد: وَالْعَتِيرَةُ مَنْسُوْخَةٌ
মিখনাফ ইবনু সুলায়ম (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে 'আরাফাতের ময়দানে অবস্থানরত ছিলাম। আমরা তাঁকে বলতে শুনলাম, হে লোকেরা! প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছরই একটি কুরবানী ও একটি 'আতিরাহ্ রয়েছে। তোমরা কি জানো 'আতিরাহ্ কি? তা হলো যাকে তোমরা 'রজাবিয়্যাহ্ বলে থাকো। (তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী, ইবনু মাজাহ; কিন্তু ইমাম তিরমিযী হাদীসটিকে য'ঈফ ও ইমাম আবূ দাঊদ মানসুখ বলেছেন) [১]
[১] হাসান : আবূ দাঊদ ২৭৮৮, আত্ তিরমিযী ১৫১৮, নাসায়ী ৪২২৪, ইবনু মাজাহ্ ৩১২৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৩৪৫।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
