৪/৪৮. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৭৬-[৫] - কুরবানী ইবরাহীমী সুন্নাত

কুরবানি - প্রথম অনুচ্ছেদ

কুরবানী করা শারী‘আত অনুমোদিত যা কুরআন সুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত। কুরআন দ্বারা প্রমাণিত আল্লাহ তা‘আলার বাণীঃفَصَلِّ لرَبِّكَ وَانْحَرْ’’(ঈদের) সালাত আদায় কর এবং কুরবানী কর’’- (সূরাহ্ আল কাওসার ১০৮: ২)। যেমনটি অধিকাংশ তাফসীরবিদরা বলেছেন আর মুতাওয়াতিরভাবে সুন্নাহ দ্বারা প্রমাণিত আর ইজমা হয়েছে এ ব্যাপারে কোন মতানৈক্য নেই। আর মুসলিমদের ‘আমল রাসূল (ﷺ)-এর সময়কাল হতে বর্তমান সময় পর্যন্ত মুতাওয়াতিরভাবে চলে আসছে। আর এটা ইব্রাহীম (আঃ)-এর সুন্নাহ যেমন আল্লাহ তা‘আলার বাণীঃوَفَدَيْنهُ بِذَبْحٍ عَظِيْمٍ’‘আমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম’’- (সূরাহ্ আস্ স-ফফা-ত ৩৭: ১০৭)। আর অধিকাংশ ‘আলিমদের অভিমত এটা সুন্নাতে মুয়াক্কাদাহ্।

কুরবানী ইবরাহীম (আঃ)-এর সুন্নাত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৪৭৬-[৫]

وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللّهِ ﷺ: يَا رَسُولَ اللّهِ مَا هذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: «سُنَّةُ أَبِيْكُمْ إِبْرَاهِيْمَ عَلَيْهِ السَّلَامُ» قَالُوا: فَمَا لَنَا فِيْهَا يَا رَسُولَ اللّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعْرَةٍ حَسَنَةٌ». قَالُوْا: فَالصُّوْفُ يَا رَسُولَ اللّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعْرَةٍ مِنَ الصُّوفِ حَسَنَةٌ» رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ

যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! (ﷺ) এ কুরবানীটা কি? তিনি বললেন, তোমাদের পিতা ইবরাহীম (আঃ)-এর সুন্নাত। তাঁরা আবার জিজ্ঞেস করলেন : এতে কি আমাদের জন্য সওয়াব আছে, হে আল্লাহর রাসূল! তিনি (ﷺ) বললেন : কুরবানীর পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে প্রতিদান রয়েছে। সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে? (এদের পশম তো অনেক বেশি)? তিনি (ﷺ) বললেন : পশমওয়ালা পশুদের প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকী রয়েছে। (আহমাদ, ইবনু মাজাহ) [১]

[১] মাওযূ‘ : ইবনু মাজাহ্ ৩১২৭, আহমাদ ১৯২৮৩, মুসতাদরাক লিল হাকিম ৩৪৬৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯০১৭, য‘ঈফ আত্ তারগীব ৬৭২। এর সানাদে রাবী ‘আয়যুল্লাহ সম্পর্কে ইমাম আবূ হাতিম বলেছেন, যেন মুনকারুল হাদীস। আর বর্ণনাকারী আবূ দাঊদ সম্পর্কে ইমাম যাহাবী (রহঃ) বলেছেন, যে হাদীস রচনা করে।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৭৬-[৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, এই কুরবানী কী? তিনি বলেন, এটি তোমাদের পিতা ইবরাহীম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীগণ জানতে চান, এতে তাদের জন্য কী আছে। নবী صلى الله عليه وسلم বলেন, পশুর প্রত্যেক পশমের বদলে একটি করে প্রতিদান আছে। পশমওয়ালা পশু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, পশমের প্রতিটি পশমের বদলে একটি করে নেকী আছে। তাই কুরবানী শুধু পশু জবাই নয়; এটি ইবরাহীম আলাইহিস সালামের সুন্নাতের স্মরণ এবং আল্লাহর কাছে প্রতিদান আশা করার আমল। এই হাদিসে কুরবানীর ফজিলত সহজ ও উৎসাহদায়ক ভাষায় এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরবানীকে ইবরাহীম (আঃ)-এর সুন্নাত বলা হয়েছে।
  • সাহাবীরা কুরবানীর অর্থ ও সাওয়াব জানতে আগ্রহী ছিলেন।
  • পশুর প্রতিটি পশমের বদলে প্রতিদানের কথা বর্ণনায় এসেছে।
  • কুরবানীকে আল্লাহর কাছে সওয়াবের আশা নিয়ে করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন