৪/৪৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৫১-[১৩] - সালাত
দুই ঈদের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৪৫১-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৪৫১-[১৩]
عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِىْ عَطَاءٌ عَنِ ابْن عَبَّاس وَجَابِر ابْن عَبْدِ اللّهِ قَالَا: لَمْ يَكُنْ يُؤَذَّنُ يَوْمَ الْفِطْرِ وَلَا يَوْمَ الْأَضْحى ثُمَّ سَأَلْتُهُ يَعْنِىْ عَطَاءً بَعْدَ حِينٍ عَنْ ذلِكَ فَأَخْبَرَنِىْ قَالَ: أَخْبَرَنِىْ جَابِرُ بْنُ عَبْدِ اللّهِ أَنْ لَا أَذَانَ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ حِينَ يَخْرُجُ الْإِمَامُ وَلَا بَعْدَ مَا يَخْرُجُ وَلَا إِقَامَةَ وَلَا نِدَاءَ وَلَا شَيْءَ لَا نِدَاءَ يَوْمَئِذٍ وَلَا إِقَامَةَ. رَوَاهُ مُسْلِمٌ
ইবনু আব্বাস ও জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আত্বা (রহঃ) আমার কাছে আবদুল্লাহ ইবনু আব্বাস ও জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন। তাঁরা দুইজনেই বলেছেন, (রাসূলুল্লাহ (ﷺ) এর জীবদ্দশায়) ঈদুল ফিত্র ও ঈদুল আযহার সালাতের জন্য আযান দেয়া হত না। ইবনু জুরায়জ (রহঃ) বলেন, এর কিছুদিন পর আমি আবার আত্বা (রহঃ)-কে জিজ্ঞেস করলাম। আত্বা (রহঃ) তখন বললেন, জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) আমাকে বলেছেন। ঈদুল ফিত্রের সালাত আদায়ের জন্য আযানের প্রয়োজন নেই। ইমাম (সালাতের জন্য) বের হবার সময়েও না। বের হয়ে আসার পরেও না। (এভাবে) ইক্বামাত ও কোন আহ্বানও নেই। না অন্য কিছু আছে। এ দিন না কোন আহ্বান আছে। আর না কোন ইক্বামাত। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৮৮৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১৬৫। বুখারী ৯৬০, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ৫৬২৭।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
