১/৫. অধ্যায়ঃ

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - প্রথম অনুচ্ছেদ

ইবাদতে ভারসাম্য: নবীর সুন্নাহর সুন্দর শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৪৫-[৬]

وَعَنْ اَنَسٍ قَالَ جَاءَ ثَلَثَةُ رَهْطٍ إِلَى أَزْوَاجِ النَّبِيِّ ﷺ يَسْئَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ ﷺ فَلَمَّا أُخْبِرُوْا بِهَا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا أَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ ﷺ وَقَدْ غُفِرَ لَه مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِه وَمَا تَأَخَّرَ فَقَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَاُصَلِّى اللَّيْلَ أَبَدًا وَقَالَ الاۤخَرُ أَنَا أَصُومُ النَّهَارَ اَبَدًا وَلَا أُفْطِرُ وَقَالَ الاۤخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلَا أَتَزَوَّجُ أَبَدًا فَجَاءَ النَّبِيُّ ﷺ إِلَيْهِمْ فَقَالَ أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللهِ إِنِّي لَاخْشَاكُمْ لِلّهِ وَأَتْقَاكُمْ لَه لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي. مُتَّفَقٌ عَلَيْهِ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

একদা তিন ব্যক্তি নবী (ﷺ)-এর ‘ইবাদাতের অবস্থা জানার জন্য তাঁর স্ত্রীগণের নিকট এলে। নবী (ﷺ)-এর ‘ইবাদাতের খবর শুনে তারা যেন তাঁর ইবাদাতকে কম মনে করলেন এবং পরস্পর আলাপ করলেন: নবী (ﷺ)-এর সঙ্গে আমাদের তুলনা কোথায়, আল্লাহ তা‘আলা তাঁর আগের-পরের (গোটা জীবনের) সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। অতঃপর তাদের একজন বললেন, আমি কিন্তু সারা রাত সালাত আদায় করবো। দ্বিতীয়জন বললেন, আমি দিনে সিয়াম পালন করবো, আর কখনো তা ত্যাগ করব না। তৃতীয়জন বললেন, আমি নারী থেকে দূরে থাকব, কখনো বিয়ে করবো না।তাদের পারস্পরিক আলাপ-আলোচনার সময় নবী (ﷺ) এসে পড়লেন এবং বললেন, তোমরা কী ধরনের কথাবর্তা বলছিলে? আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশী ভয় করি, তোমাদের চেয়ে বেশী পরহেয করি। কিন্তু এরপরও আমি কোন দিন সিয়াম পালন করি আবার কোন দিন সিয়াম পালন করা ছেড়ে দেই। রাতে সালাত আদায় করি আবার ঘুমিয়েও থাকে। আমি বিয়েও করি। সুতরাং এটাই আমার সুন্নাত (পথ), যে ব্যক্তি আমার পথ থেকে বিমূখ হবে সে আমার (উম্মাতের) মধ্যে গণ হবে না। [১]

[১] সহীহ : বুখারী ৫০৬৩, মুসলিম ১৪০১, সহীহ ইবনু হিব্বান ৩১৭, ইরওয়া ১৭৮২, সহীহ আল জামি‘ ১৩৩৬, সহীহ আত্ তারগীব ১৯১৮, বুলুগুল মারাম ৯৭৫, আহমাদ ১৩৭২৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৫-[৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিনজন ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর ইবাদতের অবস্থা জানতে তাঁর স্ত্রীগণের কাছে আসেন। তাঁরা খবর শুনে নিজেদের জন্য অতিরিক্ত কঠোর পথ বেছে নিতে চান। একজন বলেন, তিনি সারারাত সালাত আদায় করবেন। আরেকজন বলেন, তিনি সবসময় সিয়াম রাখবেন। তৃতীয়জন বলেন, তিনি কখনো বিবাহ করবেন না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের কথা শুনে বোঝালেন, তিনি আল্লাহকে বেশি ভয় করেন এবং বেশি পরহেয করেন; তবু তিনি কখনো সিয়াম রাখেন, কখনো রাখেন না; রাতে সালাত আদায় করেন, আবার ঘুমান; এবং বিবাহও করেন। তাই ইবাদতে ভারসাম্য ও সুন্নাহ অনুসরণই এই হাদিসের মূল শিক্ষা। অতিরিক্ত কঠোরতা যদি নবীর পথ থেকে সরিয়ে দেয়, তা গ্রহণযোগ্য নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবাদতে ভারসাম্য রাখা নবী (صلى الله عليه وسلم)-এর সুন্নাহ।
  • অতিরিক্ত কঠোরতা সবসময় বেশি তাকওয়ার প্রমাণ নয়।
  • সিয়াম, সালাত, ঘুম ও বিবাহ—সবকিছু সঠিক পথে থাকলে দ্বীনের অংশ হতে পারে।
  • নবীর পথ থেকে বিমুখ হওয়া গুরুতর সতর্কতার বিষয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন