৪/৪৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪৩২-[৯] - সালাত
ভয়কালীন সালাত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৪৩২-[৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৪৩২-[৯]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ أَبَا بَكْرٍ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُدَفِّفَانِ وَتَضْرِبَانِ وَفِي رِوَايَةٍ: تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الْأَنْصَارُ يَوْمَ بُعَاثَ وَالنَّبِيُّ ﷺ مُتَغَشٍّ بِثَوْبِه فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَكَشَفَ النَّبِيُّ ﷺ عَنْ وَجْهِه فَقَالَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ وَفِىْ رِوَايَةٍ: يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيْدًا وَهذَا عِيْدُنَا». (مُتَّفَقٌ عَلَيْهِ)
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
(বিদায় হজ্জে) মিনায় অবস্থানকালে আবূ বাক্র (রাঃ) তাঁর নিকটে গেলেন। সে সময় আনসারদের দুইজন বালিকা সেখানে গান গাচ্ছিল ও দফ্ বাজাচ্ছিল। অন্য বর্ণনায় আছে, তারা বু‘আস যুদ্ধে আনসার গোত্রের লোকেরা যে সব গান গেয়ে গর্ব করেছিল সে সব গান আবৃত্তি করছিল। এ সময় নবী (ﷺ) চাদর মুড়ে নিজেকে ঢেকে রেখেছিলেন। এ অবস্থা দেখে আবূ বাক্র (রাঃ) বালিকা দুইটিকে ধমক দিলেন। এ সময় নবী (ﷺ) কাপড় হতে মুখ খুলে বললেন, হে আবূ বাক্র ওদেরকে ছেড়ে দাও। এটা ঈদের দিন। অন্য বর্ণনায়, হে আবূ বাক্র! প্রত্যেক জাতির একটা ঈদের দিন আছে। আর এটা হলো আমাদের ঈদের দিন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৯৮৭, ৩৫২৯, মুসলিম ৮৯২, নাসায়ী ১৫৯৩, ইবনু হিব্বান ৫৮৭৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
