৪/৪৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪২৯-[৬] - সালাত

ভয়কালীন সালাত - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৪২৯-[৬]

وَسُئِلَ ابْنُ عَبَّاسٍ: أَشَهِدْتَ مَعَ رَسُولِ اللّهِ ﷺ الْعِيْدَ؟ قَالَ: نَعَمْ خَرَجَ رَسُولُ اللّهِ ﷺ فَصَلّى ثُمَّ خَطَبَ وَلَمْ يَذْكُرْ أَذَانًا وَلَا إِقَامَةً ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَرَأَيْتُهُنَّ يُهْوِينَ إِلى اذَانِهِنَّ وَحُلُوقِهِنَّ يَدْفَعْنَ إِلى بِلَالٍ ثُمَّ ارْتَفَعَ هُوَ وَبِلَالٌ إِلى بَيْتِه. (مُتَّفق عَلَيْهِ)

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ঈদের সালাতে উপস্থিত ছিলেন? তিনি বললেন, হ্যাঁ, ছিলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদের সালাতের জন্য ঈদগাহে এসেছেন। (প্রথমে) সালাত আদায় করেছেন, তারপর খুতবা প্রদান করেছেন। তবে তিনি আযান ও ইক্বামাতের কথা উল্লেখ করেননি। এরপর তিনি (ﷺ) মহিলাদের নিকট এসেছেন। তাদের ওয়াজ নাসীহাত করেছেন। অতঃপর আমি দেখলাম মহিলাগণ নিজ নিজ কান ও গলার দিকে হাত বাড়াচ্ছেন। গহনা খুলে খুলে বিলালের নিকট দিতে লাগলেন। এরপর তিনি (ﷺ) ও বিলাল বাড়ীর দিকে চলে গেলেন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ২৫৪৯, মুসলিম ৮৮৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন