৪/৪৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৪২২-[১০] - সালাত

খুতবা ও সালাত - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৪২২-[১০]

وَعَنْ جَابِرٍ قَالَ: أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللّهِ ﷺ حَتّى إِذْ كُنَّا بِذَاتِ الرِّقَاعِ قَالَ: كُنَّا إِذَا أَتَيْنَا عَلى شَجَرَةٍ ظَلِيلَةٍ تَرَكْنَاهَا لِرَسُولِ اللّهِ ﷺ قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ المُشْرِكِيْنَ وَسَيْفُ رَسُولِ اللّهِ ﷺ مُعَلَّقٌ بِشَجَرَةٍ فَأَخَذَ سَيْفَ نَبِيِّ اللّهِ ﷺ فَاخْتَرَطَه فَقَالَ لِرَسُولِ اللّهِ ﷺ: أَتَخَافُنِىْ؟ قَالَ: «لَا». قَالَ: فَمَنْ يَمْنَعُكَ مِنِّىْ؟ قَالَ: «اللّهُ يَمْنَعُنِىْ مِنْكَ». قَالَ: فَتَهَدَّدَه أَصْحَابُ رَسُولِ اللّهِ ﷺ فَغَمَدَ السَّيْفَ وَعَلَّقَه قَالَ: فَنُوْدِيَ بِالصَّلَاةِ فَصَلّى بِطَائِفَةٍ رَكْعَتَيْنِ ثُمَّ تَأَخَّرُوا وَصَلّى بِالطَّائِفَةِ الْأُخْرى رَكْعَتَيْنِ قَالَ: فَكَانَتْ لِرَسُولِ اللّهِ ﷺ أَرْبَعُ رَكَعَاتٍ وَلِلْقَوْمِ رَكْعَتَانِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এগিয়ে যেতে যেতে যাতুর রিক্বা’ পর্যন্ত পৌঁছালাম। এখানে একটি ছায়া বিশিষ্ট গাছের নিকট গেলে, তা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য ছেড়ে দিলাম। তিনি বলেন, এ সময় মুশরিকদের একজন এখানে এসে দেখলো রাসূলুল্লাহ (ﷺ)-এর তরবারিখানা গাছের সাথে লটকানো আছে। সে তখন ত্বরিত গতিতে তাঁর তরবারিখানা হাতে নিয়ে কোষমুক্ত করল।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-কে বলল, তুমি কি আমাকে ভয় পাও না? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কখনো না। সে বলল, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ আমাকে তোমার হাত থেকে রক্ষা করবেন। বর্ণনাকারী (জাবির (রাঃ)) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ সে মুশরিককে ভয় দেখালে সে তরবারিখানা কোষবদ্ধ করে আবার ঝুলিয়ে রাখল।তিনি (জাবির (রাঃ)) আবার বলেন, এ সময় সালাতের আযান দেয়া হল। রাসূলুল্লাহ (ﷺ) কিছুসংখ্যক লোক নিয়ে দুই রাক্’আত সালাত আদায় করলেন। এরপর এ দল পিছনে সরে গেলে তিনি অবশিষ্টদের নিয়ে দুই রাক্’আত সালাত আদায় করলেন। তিনি (জাবির (রাঃ)) বলেন, এতে রাসূলুল্লাহ (ﷺ)-এর চার রাক্’আত হল। অন্যান্য লোকের হলো দুই রাক্’আত।(বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ২৯১০, মুসলিম ৮৪৩, আহমাদ ১৪৯২৮, শারহুস্ সুন্নাহ্ ১০৯৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬০৩৩।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন