৪/৪৪. অধ্যায়ঃ
পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - প্রথম অনুচ্ছেদ
এ অধ্যায়ে পোশাক ও শরীর ময়লা থেকে পরিষ্কার করা এবং তার পূর্ণতা হলো তৈল ও সুগন্ধি লাগানো- এ বিষয়ে আলোকপাত করা হয়েছে।’আন্ নিহায়া’ গ্রন্থেالتبكيرশব্দটি বাবে তাফ্’ইল থেকে এসেছে, অর্থাৎ প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। প্রত্যেক বিষয় যা দ্রুত করা হয় তাইالتبكير।
জুমার প্রস্তুতি: গোসল, পোশাক ও খুতবা
মিশকাতুল মাসাবীহ : ১৩৮৭-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩৮৭-[১]
عَنْ أَبِىْ سَعِيدٍ وَأَبِىْ هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِه وَمَسَّ مِنْ طِيْبٍ إِنْ كَانَ عِنْدَه ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَلَمْ يَتَخَطَّ أَعْنَاقَ النَّاسِ ثُمَّ صَلّى مَا كَتَبَ اللّهُ لَه ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامٌ حَتّى يَفْرُغَ مِنْ صَلَاتِه كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ جُمُعَتِهِ الَّتِي قَبْلَهَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ সা‘ঈদ ও আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জুমু’আর দিন গোসল করবে। উত্তম পোশাক পরবে। তার কাছে থাকলে সুগন্ধি লাগাবে। তারপর মসজিদে গমন করবে। কিন্তু মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসার চেষ্টা করবে না। এরপর যথাসাধ্য সালাত আদায় করবে। ইমাম খুতবার জন্য হুজরা হতে বের হবার পর থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থাকবে। তাহলে এ জুমু’আহ্ হতে পূর্বের জুমু’আহ্ পর্যন্ত যত গুনাহ হয়েছে তা তার কাফফারাহ্ হয়ে যাবে। (আবূ দাউদ) [১]
[১] হাসান : আবূ দাঊদ ৩৪৩, ইবনু মাজাহ্ ১০৯৭, আহমাদ ১১৭৬৮, ইবনু খুযায়মাহ্ ১৭৬২, শারহু মা‘আনির আসার ২১৬৪, ইবনু হিব্বান ২৭৭৮, শারহুস্ সুন্নাহ্ ১০৬০, সহীহ আল জামি‘ ৬০৬৭।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৮৭-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুমার দিনের পূর্ণ প্রস্তুতির কয়েকটি দিক এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, ভালো পোশাক পরবে, সুগন্ধি থাকলে তা ব্যবহার করবে, তারপর মসজিদে যাবে, কিন্তু মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে যাবে না—তারপর যথাসাধ্য সালাত আদায় করবে এবং ইমাম বের হওয়ার পর থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত চুপ থাকবে—তাহলে এই জুমা আগের জুমার মাঝের গুনাহের কাফফারাহ হবে। এখানে জুমার দিনের বাহ্যিক পরিচ্ছন্নতা ও ভেতরের শৃঙ্খলা—দুইটিই একসাথে এসেছে। ভালো পোশাক ও সুগন্ধি ব্যবহার যেমন আদব, তেমনি কাউকে কষ্ট না দিয়ে বসা এবং খুতবা শোনা আরও গুরুত্বপূর্ণ শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জুমার দিনে গোসল, ভালো পোশাক ও সুগন্ধি ব্যবহার করা উত্তম।
- মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকতে হবে।
- ইমাম বের হওয়ার পর থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত চুপ থাকা উচিত।
- এই আমলগুলো আগের জুমা থেকে এ জুমা পর্যন্ত গুনাহের কাফফারাহ।
