১৩/৩৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭১৩ - রমজান ছাড়া পূর্ণ মাস সাওম না রাখার শিক্ষা

রমাযান মাস ছাড়া নবী (ﷺ)-এর সাওম পালন করা এবং প্রত্যেক মাসে সাওম করা মুস্তাহাব।

নফল সাওমে ভারসাম্য: রমজান ছাড়া পূর্ণ মাস নয়

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭১৩

حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَا صَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا كَامِلاً قَطُّ غَيْرَ رَمَضَانَ، وَيَصُومُ حَتَّى يَقُولَ الْقَائِلُ، لاَ وَاللهِ لاَ يُفْطِرُ؛ وَيُفْطِرُ حَتَّى يَقُولَ الْقَائِلُ، لاَ وَاللهِ لاَ يَصُومُ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) রমাযান ব্যতীত কোন মাসে পুরা মাসের সাওম পালন করেননি। তিনি এমনভাবে (নফল) সাওম পালন করতেন যে, কেউ বলতে চাইলে বলতে পারতো, আল্লাহর কসম! তিনি আর সাওম পালন পরিত্যাগ করবেন না। আবার এমনভাবে (নফল) সাওম ছেড়ে দিতেন যে, কেউ বলতে চাইলে বলতে পারতো আল্লাহর কসম! তিনি আর সাওম পালন করবেন না।

সহীহুল বুখারী, পর্ব ৩০: সওম, অধ্যায় ৫৩, হাঃ ১৯৭১; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ৩৩, হাঃ ১১৫৭

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭১৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) বলেন, নবী (صلى الله عليه وسلم) রমজান ছাড়া কোনো মাসে পুরো মাস সাওম পালন করেননি। তিনি কখনো এমনভাবে নফল সাওম রাখতেন যে কেউ বলতে পারত, তিনি আর ছাড়বেন না। আবার কখনো এমনভাবে সাওম না রেখে থাকতেন যে কেউ বলতে পারত, তিনি আর রাখবেন না। এই বর্ণনা নফল সাওমের ক্ষেত্রে ভারসাম্য শেখায়। ইবাদত মানে নিজের উপর এমন চাপ দেওয়া নয়, যা স্থায়ী হয় না। নবী (صلى الله عليه وسلم)-এর আমলে দেখা যায়, ফরজ রমজানের সাওম পূর্ণ মাসের, আর নফল সাওমে অবস্থা ও সামর্থ্য অনুযায়ী ভিন্নতা ছিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমজানের সাওম পূর্ণ মাসের ফরজ আমল।
  • নফল সাওমে কখনো রাখা, কখনো ছাড়ার উদাহরণ আছে।
  • ইবাদতে অতিরিক্ত চাপের বদলে নবী (صلى الله عليه وسلم)-এর পদ্ধতি অনুসরণ করা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন